মূল লেখায় যান

নিঃসঙ্গ এ সময়

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

 

নিঃসঙ্গ নিস্তব্ধ এ সময় ভীষণ একা লাগছে,
তোমার কথা ভেবে দুচোখে অশ্রু ঝরছে,
তোমারও কী নিঃসঙ্গ সময় কাটছে?
আমায় ভেবে তুমিও কি অশ্রু জলে সিক্ত!

দু’জন দু’জনাতে খুঁজেছি প্রশান্তি
পাইনি তা,পেয়েছি কেবল অশান্তি
অশান্ত এ মনে প্রেমের আগুন জ্বলছে,
জ্বলে পুড়ে ছারখার হচ্ছে হৃদয়!

নিশ্চিত জেনেই তুমি জ্বালালে প্রেমের আগুন,
এই দহন জ্বালায় জ্বালাবে বলে আমায় সারাক্ষণ!
প্রশান্তির স্পর্শে স্পর্শিত করতে তোমায়-
অগ্নিগিরির জ্বলন্ত লাভায় জ্বলছি,
তবু যেনো পাও তুমি একটু প্রশান্তি!

মোট পড়েছেনঃ ৬৮৩জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. “নিঃসঙ্গ নিস্তব্ধ এ সময় ভীষণ একা লাগছে,
    তোমার কথা ভেবে দুচোখে অশ্রু ঝরছে, “
    নি:সঙ্গ সময়ে বড় একা লাগে।
    সত্যি কথাটা সুন্দর উঠে আসছে।
    ভাল লাগলো। শুভ কামনা।

  2. ভালোবাসা দিয়েও সুখ আছে,
    যাকে তাকে তো চাইলেই ভালোবাসা যায়না।
    যাকে মন ভালোবাসে তার জন্য অনুক্ষণ জ্বলতেও দ্বিধা নেই।
    ভালোবাসার অনলে পুড়েই কবিমন খাটি হয়।

    খুব সুন্দর লিখেছেন আপু।

  3. দু’জন দু’জনাতে খুঁজেছি প্রশান্তি
    পাইনি তা,পেয়েছি কেবল অশান্তি
    অশান্ত এ মনে প্রেমের আগুন জ্বলছে,
    জ্বলে পুড়ে ছারখার হচ্ছে হৃদয়!

    আহা্ দিদি, আদর্শ কটন মিলের ভেতরে থাকা অবস্থায় স্কুলজীবনের আমার একটা ঘটনা স্মরণ করিয়ে দিলেন, আপনার কবিতার পঙক্তিতে।
    এখন আর ওই নিয়ে লেখা যাবে না, শুধু ভাবা যাবে।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

  4. প্রশান্তি জায়গায় অশান্তি হলেতো জীবনটাই ছাড়খাড়। প্রেমের আগুন মানুষকে জ্বালায় পোড়ায়, তবু দিল্লীর লাড্ডু আমরা কেউ ছাড়তে রাজী নই। তবে ব্যর্থ প্রেম কিন্তু কবি সৃষ্টিতে বেশ সহায়ক আপু……….শুভ সকাল।