মূল লেখায় যান

না লেখা চিঠি

কাজী সোহেলকবিতা১৪টি মন্তব্য

একটা কষ্ট খুব পোড়ায়
খুব সুন্দর করে কোনোদিন
চিঠি লেখা হয়নি তোমাকে

অনন্য সুন্দর মার্জিত উপমায়
দারুণ মিষ্টি সম্বোধনে
অনুপম বুননে আর সুগন্ধি কাগজে
এমন কিছু শব্দমালা
যা হাজার কষ্টের রাত ভোর করে
হয়ে ওঠে দীপ্ত হাসির সূর্য
যার জমিন স্পর্শ করে আছে
তোমার প্রিয়তম রঙ

খুব সুন্দর করে কোনোদিন
চিঠি লেখা হয়নি তোমাকে
হয়তো একটা পৃষ্ঠা পৃথিবীটা
বদলে দিতে পারতো
লেখা হয়নি
খুব সুন্দর করে কোনোদিন

চিঠি লেখা হয়নি তোমাকে

মোট পড়েছেনঃ ১০৮৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

    1. সত্যি যদি এমন পঙক্তিপ্রেমীকার সন্ধান পেতাম যে স্বর্গ না হোক অন্তত মর্তের বাকি সব উপেক্ষা করতে পারে, তবে জীবনই স্বর্গ হতো @ ওয়ালিনা চৌধুরী অভি

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?