মূল লেখায় যান

তিনটি কবিতা–

তাপসকিরণ রায়কবিতা, সাহিত্য১০টি মন্তব্য

(১)

কতটা দেখেছ তুমি–কতটুকু উদ্ভাস যন্ত্রণায়

রাতের সেতার বাদক আনমনে যে সুর টেনে নেয় বুকে

জীবন বয়ে গেছে রাতের আঁধারে…তবুও কাঙ্ক্ষিত সে রাগ

ধরতে পারে নি সে তার বেহাগ আলাপে

স্ফটিক কক্ষের সাঁঝবাতি নিভে গেল

কাঁচ ঘনত্বে শুধু ফুটে ওঠা সে অভিমানী মুখ !

(২)

তুমিও পার নি–যাত্রা পথ মাঝ পথ থেকে

করেছ বিসর্জন ধূলি পায়ে

আড়মোড়া পোশাকের ভিতর থেকে

চিনে নিলাম যাকে,

নগ্নতায় সে একই একই মুদ্রিত সে রূপ !

(৩)

জন্ম আর মৃত্যুর মাঝখান যদি জীবন

অনন্ত তবে কি ?

শিকলে বাঁধা তবু অমাপ সময়

সে তো বুনে রাখা অনন্ত মাটির বিছানায়

তার মাঝে টানা সে শিকল

অবিকল অনন্তে চলে গেছে সে ধারাবহ…

মোট পড়েছেনঃ ৮৭৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?