মূল লেখায় যান

না

তাপসকিরণ রায়কবিতা, সাহিত্য৮টি মন্তব্য

images (1)

না, সবার ব্যথা এক মত নয়

আকৃতির ভেতর যতটা ছুঁয়েছে প্রতিফলক

তুমি চিনতে পার না সেই আঁকিবুঁকি !

 

হাতের তালু চির রেখায় নাকি ভবিষ্য লেখা থাকে,

জীবনটাই দুর্বোধ্য মলাট পৃষ্ঠা–

আমার হাসির মধ্যে হাসি ধরা নেই—

আমার গানের মধ্যেই আমি যা বলে গেছি–

কতটা আমি ধরা থাকি তাতে ?

অভিজ্ঞান ভেঙ্গে যাচ্ছে–মনের কোনও যন্ত্রণামাপ নেই !

তবু ব্যতিক্রমী কিছু ব্যথা লুকোনো থাকে, কিছু দগদগে দাগ,

বিষাক্ততায় বিশ ধরা থাকে, নামহীন অদ্ভুত কিছু দুঃখ মিশ্রণ–

যার কোন রসায়ন বিশ্লেষণ নেই !

মোট পড়েছেনঃ ৮৭৪জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. তাপস ভাইয়া কলকাতার একজন আমাদের প্রিয় মানুষ।আপনার কবিতা গল্প সবই মান সম্পর্ন লেখা পড়তে ভাল লাগে।এই কবিতিও চমৎকার।মনকে ভাল ভাবেই বুঝিয়েছেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।