- নদের চলা বঙ্গের বুকেকি
- মনোরম শোভা,
- তরুর ছায়া মনের মায়া
- গগনে জ্বলে নোভা।
- নদীর তীরে পাখির নীড়ে
- সুন্দর কলতানে
- মাঝির কন্ঠে ভালো মানায়
- সতত প্রিয় গানে।
- সবুজ তরু নয়ন কাঁড়ে
- মনে লাগে’রে ভালো,
- পাতা বিহীন সবুজ তরু
- দেখায় যেন কালো।
- তরুর মায়া সবুজ ছায়া
- শীতল করে প্রাণে,
- রাখালের যে সময় কাটে
- বাঁশি হাতেই গানে।
- নদী সতত বয়ে চলে’রে
- বঙ্গের অঙ্গ দিয়ে,
- গোসল করে বঙ্গের সবে
- কাঁদে শিশুর হিয়ে।
রচনাকালঃ
০৯/০৭/২০২১
(১০+৭ অক্ষরবৃত্ত মহাপয়ার)
মোট পড়েছেনঃ ৬৪৪জনআজ পড়েছেনঃ ০জন




৭টি মন্তব্য
বেশ ছন্দময় কবি
শুভকামনা রইল
কি ব্যাপার লেখা পর্যবেক্ষণ দেখায় কেন।।।।
খুব সম্ভবত আপনি ব্লগের কোনো ছোটখাটো নিয়ম ভঙ্গ করেছেন। হয়তো মন্তব্যের ঠিকঠাক জবাব দেননি, হয়তো অন্যদের পোস্টে মন্তব্য করছেন না।
অনুমানে বললাম। মডারেটররা ভালো বলতে পারবেন।
হয়তো ঠিক বলেছেন।
শুভকামনা রইল সতত।।।
লিখলেই হবে। অন্যদেরটাও মাঝে মাঝে পড়ুন। মন্তব্য করুন।
হুম ঠিক বলেছেন প্রিয়।
শুভকামনা রইল সতত।।।