মূল লেখায় যান

নতজানু পৌষ রোদ্দুর

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

হিম শীতে বিষণ্ণ মায়াকাব্যের পরতে পরতে
জড়িয়ে থাকা শিশিরকণার আস্তরণে
একফালি রৌদ্রজ্জ্বল আলোক ফোঁটা,
অস্তমিত মনের ভাবনার বেড়াজালে বন্দী
চূর্ণবিচূর্ণ আক্ষেপমালার ভারে নুয়ে পড়েছে।

অন্ধকূপের ব্যাঙ্গমী-
আমড়া কাঠের কালো চশমা চোখে
গলায় মুক্তোর মালার জট পাকিয়ে
সন্ত্রস্তার সাথে বিরামহীন আপোষে লিপ্ত।
বহুরূপী দিনরাত্রির বাহ্যিক বদনে ময়ূরীর সাজ
এ যেন তীর্থের কালো দাঁড়কাক!

কুলকুল স্রোতের উষ্ম সময় বহতায়
শুভ্র শিশির শুকিয়ে যায়,
রুপান্তরিত মায়াকাব্য মহীরুহ খোক্কশের গল্পে
জন্ম হয় লক্ষ ব্যাঙাচির।
কুচকুচে বর্ণে কিলবিল জনস্রোতে
বাতুলাগার হিংস্র আস্ফালন গোগ্রাসে গিলছে-
নতজানু পৌষ রোদ্দুরের সোনালী আলোকে।

[ছবি- নেট থেকে]

মোট পড়েছেনঃ ৯১০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. সময়টাই এমন!
    বেপরোয়া রাজনীতির কূটচালে বন্দী সবাই,
    অমানবিকতা, অসহিষ্ণুতার নিন্ম সীমা অতিক্রম করতে বাঁধেনা কারুর।
    চারিদিকে শুধু স্বার্থের চতুরঙ্গ খেলা,
    এ বলে আমায় দেখ তো ও বলে আমায়।
    জানিনা ঠিক ধরতে পেরেছি কিনা।
    আমাদের দৈন্যতাকে পূর্ণ করুন একটু বুঝিয়ে দিয়ে।
    সমৃদ্ধ শব্দ সম্ভার! মানতেই হবে।

    1. ধরতে পেরেছেন তো! আসলে মাঝেমধ্যে কিছু সময় আসে যখন সম্পর্কগুলি বন্দী হয় স্বার্থপরতার বেড়াজালে। একটা ভালো উদ্যোগকেও নিজেদের স্বার্থের জন্য অনেকেই বাধাগ্রস্ত করতে থাকে।

      আপনার মত পাঠক পেয়ে সত্যি স্বার্থক মনে হয়। শুভকামনা সবসময়।

  2. এতো সুন্দর কবিতা ! শব্দচয়ন ও কাব্যকথনের মুন্সিয়ানায় চমৎকার ভাবে সমসাময়িক কালো অধ্যায় গুলো তুলে ধরলেন। স্বার্থের কাছে আজ সবাই বাঁধা পড়েছে। স্বার্থে আঘাত লাগলে সবাই পশু হয়ে যায়, হিংস্র হয়ে যায়।
    তবে রাজনৈতিক কূটচাল গুলো সহ্যের সীমা লঙ্ঘন করেছে।
    নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো সুকবির জন্য

  3. স্বার্থের বেড়াজাল পশমি চাদরের চেয়েও উষ্ণ হয়। শীত গ্রীষ্ম বর্ষা সবই ঢেকে যায় এই চাদরে।
    সময়কে যতভাবে ভাগ করা হোক স্বার্থবাজরা সব সময়কেই সুসময় বানিয়ে নেয়।
    কবিতা বেশ কঠিন লাগলো,
    শুভ কামনা 🌹🌹

    1. কিছু মানুষ নিজেদের অযাচিত বড় ভাবা শুরু করে। এরপরে অন্যন্য মানুষের মাঝে বিদ্বেষ ছড়ায়, নিজের স্বার্থের জন্য একজনের ভালো থাকা অন্যদের সহ্য হয়না। বেশীরভাগ ক্ষেত্রে এসব কুটনামি যার নামে ছড়াচ্ছে তারা আপনজন।

      আপনজনের কাছ থেকে কষ্ট পেলে প্রকৃতিও তখন মন খারাপ হয়ে ধরা দেয়। এইতো….

      সহজ করে দিলাম। ভালো থাকুন সবসময়।

    1. লেখা বুঝতে না পারাটাও ভালো পাঠকের গুন। তারমানে সে বুঝতে চাচ্ছে। ধন্য ধন্য।

      হিংসে খুব খ্রাপ জিনিস, আমরা মানুষ হিসেবে ভালোবাসতে চাই সকল অহংকার ভুলে গিয়ে।

      শুভকামনা আপু।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?