মূল লেখায় যান

ধূসর দিগন্ত

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

ম্রিয়মান রাত শেষে;
আবার আসবে শিশির সিক্ত ভোর।
নাঙা পায়ে স্বচ্ছ শিশির যুক্ত দুর্বাঘাস মাড়িয়ে,
হেঁটে যাবো দূর বহুদূর…

মন ভেজাবো নীলাকাশের নীলে,
শরীর ভেজাবো সমুদ্রের সফেন জলে।
হাওয়ায় উড়বো, হাওয়ায় ভাসবো
জলীয়বাষ্প হয়ে পৌঁছে যাবো অসীমে।
মুক্ত হবো, মুক্তি পাবো নিঃশর্তে।

এমন মাহেন্দ্রক্ষণের-
অপেক্ষায় কাটবে বলো আর কতোকাল?
আর কতোকাল থাকবো বসে-
ধূসর দিগন্তের পথে চেয়ে?

 

মোট পড়েছেনঃ ৮০৭জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1.  

    মন ভেজাবো নীলাকাশের নীলে,
    শরীর ভেজাবো সমুদ্রের সফেন জলে।
    হাওয়ায় উড়বো, হাওয়ায় ভাসবো
    জলীয়বাষ্প হয়ে পৌঁছে যাবো অসীমে।
    মুক্ত হবো, মুক্তি পাবো নিঃশর্তে।….

    মন ছুঁয়ে গেলো… নিকট অতীতে যা ছিলো সুখ-স্বপ্ন আজ সেসব কিছুকেই অলীক মনে হয়। মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে কবে উড়বো? মুক্তির পথ কবে হবে উন্মুক্ত? জানা নেই.. জানি না।

    কবিতায় ভালোবাসা ❤❤

     

  2. অসাধারণ এক আবেদন সৃষ্টি করল কবিতাটি।কবিতার পংক্তিমালায় অসীমে মিলিয়ে যাওয়ার কথা সুন্দর করে বলেছেন।প্রিয়তে নিলাম।ধন্যবাদ,ভালো থাকবেন।

  3. “ম্রিয়মান রাত শেষে;
    আবার আসবে শিশির সিক্ত ভোর।
    নাঙা পায়ে স্বচ্ছ শিশির যুক্ত দুর্বাঘাস মাড়িয়ে,
    হেঁটে যাবো দূর বহুদূর…”
    আবেদন ময়ী কবিতা আপু
    পৌঁছাব একদিন স্বপ্ন চুর।
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।