মূল লেখায় যান

দোদুল্যমান আবেগ(সোনেলা ম্যাগাজিন -২০২২)

রিতু জাহানএকান্ত অনুভূতি১৫টি মন্তব্য

আমার এই অন্তর্গূঢ়ে বিপুল আবেগ প্রকাশের সামর্থ্য আছে, নাকি নেই!

সঙ্কীর্ণ পরিসরেই তার প্রকাশ পেয়ে থেমে গেছে, নাকি থেমে যেতে হয়!
আত্মসঙ্কোচ নাকি আত্মবিলুপ্তি ঘটেছে
সে কথা এখনও স্পষ্ট হয়নি,,
নির্ধারিত এক চিলতে আকাশের বাইরে
দৃষ্টিকে প্রসারিত করে
বিপুলতর সন্ধানে প্রবেশ করতেই নেই যেনো, নাকি আছে!
দোদুল্যমান জীবনে
আশা আকাঙ্খারা রুদ্ধ, বন্দী, কয়েদি।
অন্ধকারে হাতড়ে বেড়াই সুদূরে থাকা দুর্জ্ঞেয় জ্যোতির্লোকের আলোর মায়া।
খোলস পরা ছদ্ম আবরণ হতে
মুক্তির অনির্বাণ আকুতি জ্বলে
যান্ত্রিক আধারেরই অণুতে-অণুতে।

,,রিতু জাহান,, রংপুর।

মোট পড়েছেনঃ ৭৩৩জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. একান্ত অনুভূতি বালো লাগলো,

    আত্মসঙ্কোচ নাকি আত্মবিলুপ্তি ঘটেছে
    সে কথা এখনও স্পষ্ট হয়নি,,
    নির্ধারিত এক চিলতে আকাশের বাইরে
    দৃষ্টিকে প্রসারিত করে।

    লাইনগুলো ভালো লাগলো খুব।

  2. দোদুল্যমানতা জীবনেরই অংশ যদিও এটিকে আমরা মেনে নিতে পারিনা, কষ্ট হয়। তবুও ভালো থাকুক সকলে।

    আপনার লেখা পড়া মানেই অন্যরকম অনুভূতি। শুভকামনা আপু।

  3. জীবনের অণুতে অণুতে
    দোদুল্যমান শব্দদের নড়াচড়ায়
    শব্দজমা জলের নিরব কথকতা
    রুপালি আলোর মোহময়তায়;

    থাকে উদভ্রান্তের নিবিড় সুরধ্বনি নীলের অন্ধকারে,
    তবুও সুখের সন্ধান শয়তানি নিগ্রহের ভীড়ে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।