মূল লেখায় যান

দেখা হলোনা।

মনিরুজ্জামান অনিককবিতা৬টি মন্তব্য

 

আমাদের দেখা হবেনা ঠিক করেছি।

তারপর কেটে গেলো বহুবছর।

একদিন আমরা ঠিক করলাম আমাদের

দেখা করা জরুরী।

 

দেখা করবো করবো বলে হঠাৎ আমাদের কাছে

পৌঁছে গেলো বদলির নোটিশ।

আমাদের আর দেখা হলোনা।

আমাদের আফসোস গুলো পৃথিবীর পথে প্রান্তরে

মিশে গিয়েও যেনো মিশে গেলোনা।

মোট পড়েছেনঃ ৬২১জনআজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য