মূল লেখায় যান

দূষিত পৃথিবী

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা১২টি মন্তব্য
  • এমন দূষিত ধরা আমি চাইনি তো কভু
    চেয়েছিলাম রে ভ্রাতা দূষণহীন ভূ তবু।
    যেখানে আছে আমার খোলামেলা বিচরণ
    সতত সবাই কাটে সারাবেলা ভাই বন।
  • বিচার বিহীন সবে দূষণ করে যে ধরা
    তারে তরে পৃথিবীতে শুধু শুধু হয় খরা।
    মানুষের হয় শুধু নানা ধরনের রোগ
    মাটি,পানি দূষণ যে নানা রোগে ভাই ভোগ।
  • পরিবেশের সাথে যে মানুষের নাই যোগ
    গাছগাছালি কাটিয়ে সবে সয় দুর্ভোগ।
    নাই ভ্রাতা তত ভালো আগের মতোই ধরা
    দূষণে দূষণে ভ্রাতা এই পৃথিবীটা  ভরা।
  • নাই কোথায় রে ভ্রাতা একটু ভালো যে কিছু
    যদি থাকে তা আনার সবে ছুটে পিছু পিছু।
    আগে মতো পৃথিবীতে ডাকে না তো কভু পাখি
    একটু পাখির ডাক শোনা তরে চেয়ে থাকি।
  • পরিবেশ দূষিত রে সব কিছু বদ ফল
    পানি দূষণের হেতু যেখানে সেখানে মল।
    এমন হওয়ায় যে সকল জিনিস আনা
    নাই কেউ ভ্রাতা ভালো এ বিষয়ে শুধু জানা।
  • রচনাকালঃ
    ০৭/০৭/২০২১
  • ৮+৮ অক্ষর বৃত্ত
মোট পড়েছেনঃ ৮৩১জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. ভাইয়া আপনার লেখার পটভূমিগুলো খুব চমৎকার। একার্থে সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ গ্রহণযোগ্য। তবে বানানের ক্ষেত্রে আরো অনেক যত্নবান হতে হবে। প্রয়োজনে আপনি প্রতিটি লেখা পোস্ট করার আগে বানান কারেকশন রিভিউ করে নেবেন। কেননা আপনার এই লেখাটাই প্রজন্মান্তরের পক্ষে একটা দলিল। কাজেই আরো যত্ন নিন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।