মূল লেখায় যান

দিনকাল

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি২৫টি মন্তব্য

 

আমি ভালো আছি,আমার কোন কষ্ট নেই।
দিন যায় রাত আসে -রাত শেষ প্রত্যুষে।
ছকে বাঁধা দিনকাল, কেটে  যাচ্ছে অনায়াসে।
আমি ভালো আছি,আমার কোন কষ্ট নেই।
অপেক্ষা নেই, প্রতীক্ষা নেই,
রাগ-অনুরাগ নেই,মান-অভিমান নেই।
ক্ষুধা নিবারনে খাই,বাঁচার প্রয়োজনে ঘুমাই।
আমি ভালো আছি, আমার কোন কষ্ট নেই।
মাঝে মাঝে চোখে প্লাবন বয়,
ভেবে দেখেছি প্রকৃতিতে ও বৃষ্টি হয়।
অন্তরাত্মা বলে সব মেকি অভিনয়!
গোপন শোকপাথরে-
অতৃপ্ত হাতুড়ি মর্মর ভাঙ্গায়!
কাঁদিস তুই সে ব্যাথায়!
আমি বলি রাতের আকাশে চাঁদও
প্রতিদিন হয়না উদয়।
সূর্য ও মেঘেতে আড়াল হয়।
আমি ভালো আছি, আমার কোন কষ্ট নেই।

মোট পড়েছেনঃ ১১২৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৫টি মন্তব্য

  1. জোর করে ভালো থাকার, সুখের কথা বললেন। তবে প্রকৃতির সাথে যেভাবে তুলনা করলেন তাতে সত্যিই ভাবনার বিষয়। জোর করে ভালো থাকা যায় না, সান্ত্বনা নিয়ে এভাবেই অনুপ্রেরণা খুঁজতে হয় বেঁচে থাকার লড়াইয়ে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. আমি ভালো আছি,আমার কোন কষ্ট নেই।
    অপেক্ষা নেই, প্রতীক্ষা নেই,
    রাগ-অনুরাগ নেই,মান-অভিমান নেই।
    ক্ষুধা নিবারনে খাই,বাঁচার প্রয়োজনে ঘুমাই।
    আমি ভালো আছি, আমার কোন কষ্ট নেই।
    মাঝে মাঝে চোখে প্লাবন বয়,
    ভেবে দেখেছি প্রকৃতিতে ও বৃষ্টি হয়।*****
    অসাধারণ।।।।।
    শুভ কামনা।

    1. আর কিছু চাইনা আমার, কেউতো বুঝলো।
      আপু শুধু আপনি বুঝতে পেরেছেন। জোর করে ভালো থাকা ছাড়া আর উপায় থাকেনা কারো কারো।
      দোয়া করি মহান আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন।

  3. অর্থাৎ অনুভূতিহীন কাঠখোট্টা গোছের মানুষ
    যার রাগ নেই অনুরাগ নেই অভিমান নেই
    এই অনুভূতিহীন থাকাকে জোর জবরদস্তি করে বলা যায় ভালো আছি। কিন্তু আদৌও কী ভালো আছি?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?