দশটি কবিতিকা
এক.
আমার ঘুম হরণ করে সুখে নিদ্রা যাও
উথাল পাতাল দোলে আমার,
মন পবনের নাও।
দুই.
কালো ভ্রমর যদি পায়
গোলাপের ঘ্রাণ
উঠে দাঁড়ায় নিস্তেজ
ফিরে পায় প্রাণ।
তিন.
তোমার সাধনা গীতা
আমার হলো কুরআন,
কী করে হবে দু’জনের
সম্পর্কের সমাধান।
চার.
তোমার সাথে আছি সারাক্ষণ
যেমন থাকে রৌদ্র আলো-ছায়া
ভালোবাসার সুন্দর ভুবনে
তুমি আমার অশরীরি কায়া।
পাঁচ
আমায় বিকিয়ে তুমি
সুখ নিয়েছো কিনে
পরিপুষ্ঠ হচ্ছ নিজে,
দুঃখ কষ্ট বিনে।
ছয়.
নষ্ট মানুষ কষ্ট দিয়ে
চলে গেল দূরে
তবু কেন অবুঝ মনটা
তার পেছনে ঘুরে।
সাত.
নদীর কাছে দুঃখের কথা,
বলতে গিয়ে দেখি
বুকে তাহার হাজার কষ্ট
বলবো তাকে কী?
আট.
এমনই যে আপন
নয়.
শরীরের অলিগলি চেনা
জিহ্বার স্বাদ ও তার জানা
তবু মনে হয়, দূরের মানুষ
মনে হয় যেনো চির অচেনা।
দশ.
আমার গহন বুকের ভেতর
বইছে একটা নদী
খরস্রোতা কাটাল নদী
ভাঙছে নিরবদী।
মোট পড়েছেনঃ ৭৭৩জনআজ পড়েছেনঃ ০জন


১৭টি মন্তব্য
সাত. ( দা বেষ্ট)
নদীর কাছে দুঃখের কথা,
বলতে গিয়ে দেখি
বুকে তাহার হাজার কষ্ট
বলবো তাকে কী?
আট.
এমনই যে আপন
কয়জন মেনে নেয় এমনই আপন ? ( একটা দীর্ঘ্যশ্বাস)
মিষ্টি ছন্দের জাদু ।
এস.জেড বাবু ভাই অনেক ধন্যবাদ!
সবগুলোই বেশ ভালো লােগেছে।
সাত,নয়, দুটি গভীর অর্থবহো।
আর তিন!
প্রশ্নটা আমার মনেও..
ধন্যবাদ আপনাকে!!
ছন্দে মুগ্ধ হলাম কবি, ভালোলাগা জানিয়ে গেলাম।
আপনার জন্যও ভালোবাসা! ধন্যবাদ!
[image removed]
সময় করে একবার এসে খেয়ে যাবো ভাই!
তোমার সাধনা গীতা
আমার হলো কুরআন,
কী করে হবে দু’জনের
সম্পর্কের সমাধান।
দাদা সব গুলো কথাই অসাধারণ ভালোলাগার ভালোবাসার,
ধন্যবাদ দাদা আপনা জন্য অজস্র শ্রদ্ধা ভালোবাসা, শুভ কামনা।
আপনার জন্যও শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা
ওয়াও দুর্দান্ত সব অনু কবিতা,,,সব গুলোই দারুণ
পাঠে মুগ্ধতা অনিমেষ
অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
দশ নাম্বার ভালো লেগেছে।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!
১, ২, ৩, ৫ বেশী ভালো লেগেছে।
কবিতার প্রেমে পড়ে গেলাম স্যার