মূল লেখায় যান

তোমায় ভেবে

সিকদার সাদ রহমানকবিতা৮টি মন্তব্য

মরছে খুঁজে  হন্যে হয়ে পুরো শহর

তোমায় ভেবে মুর্দা মনের হয়নি কবর

বৃষ্টি বেলায় তোমার আঁচল ছোয়া যে মন

ভীষণ আমার কষ্ট লাগে, কেনো এমন?

 

রাত্রি বেলা নিদ মেলাতে তোমায় দেখি

দোপাট্টা খান উড়ায় আমায়, হচ্ছে টা কি?

তরুন আমার একলা লাগা সময় গুলো

তোমায় ভেবেই হচ্ছে প্রহর এলোমেলো।

 

দূর্বা গুলো এমন কেনো তাকিয়ে থাকে,

পরশ তোমার লাগবে বলে আমায় ডাকে।

কৃষ্ণচূড়ার লাল রং টাও মেকি লাগে

তোমার কথাই ভাবতে শুধু ভালো লাগে!

 

খুঁজছে তোমায় মোহন সুরে হাজার তরুণ

এই ভেবে আমার যে হাল, বড়ই করুণ!

আমার একলা মনে তোমায় নিয়ে দোকলা থাকি

ভর দুপুরে আস্তে করে তোমায় ডাকি।

মোট পড়েছেনঃ ৮৭১জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. হাজার তরুন? এই লাইনটায় একটু খটকা লাগলো। হাজার তরুন যার জন্য ভেবে মরে, লেখক কি তেমন কোনো প্রেমিককে বোঝাতে “তারেই ভেবে জ্বলে মরে” বোঝাতে চেয়েছে?

    মন যদি কারো মনে আটকে যায়, তার জন্যে পরান বুঝি এমনি করে জ্বলে যায়।
    খুব ভালো লিখেছো।
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।