মূল লেখায় যান

তোমার স্পর্শ পেলে

কামরুল ইসলামকবিতা১৯টি মন্তব্য

তোমার স্পর্শ পেলেই, আমার সত্তা জুড়ে
কবিতারা জেগে উঠে, কাঁশ ফুলের স্নিগ্ধতায়
শব্দরা শিহরীত হয়, উষ্ণ আবেশে
এক ঝাঁক বলাকা, উড়ে যায় নীলিমায়
কাঁশ বনের বুক চিড়ে, ইচ্ছে ডানায় ।

তোমার স্পর্শ পেলেই, কবিতার খাতা জুড়ে
আলপনার বুকে ঠোট ভেজাই, চরম উত্তেজনায়
পরম প্রাপ্তিতে সুবাসিত করি, উপমা দেবীর শরীর
চার দেয়ালের নিস্তব্দতায়, রচি একাকীত্বের প্রেম
নিবিড় আলিঙ্গিনে, কাব্য গাঁথা সমারোহে ।

তোমার স্পর্শ পেলেই, হাত বাড়াই আকাশের নীলে
শরতের শুভ্র মেঘের বুকে, মুখ লুকাই
কোমলতা খুঁজি, গভীরে, নিঃশ্বাসে
ভেসে যাই মহা কাব্যের স্রোতে, প্রতিকুলে
আমার আমি কে হারাই, আত্মভুলে ।

তোমার স্পর্শ পেলেই, আমি থাকি বেশ
চার পাশ আবৃত আমার , গীতি কাব্যের দেশ ।।

 

মোট পড়েছেনঃ ১৬৬৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

  1. “তোমার স্পর্শ পেলেই, আমি থাকি বেশ
    চার পাশ আবৃত আমার , গীতি কাব্যের দেশ ।।”

    স্পর্শে যদি জেগে উঠে কাব্য সত্তা
    সবাই প্রেমিকা হবে পায় নিরাপত্তা।
    অসাধারণ ! শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?