মূল লেখায় যান

তোমার শহরে

সুপর্ণা ফাল্গুনীকবিতা২২টি মন্তব্য

তোমার শহরে ফাগুনের ইন্দ্রধনু,
আমার শহরে কালবৈশাখীর ধূসরতা।

তোমার শহর সুকন্ঠী পাখির কলকাকলিতে মুখরিত,
আমার শহর শকুন, চিল আর কাকের ছড়াছড়িতে অতিষ্ঠ।

তোমার শহরে দক্ষিণা মলয়ের সুমিষ্ট লহরী,
আমার শহরে পঁচা লাশ, ধর্ষন আর ক্ষুধার্তের প্রলয় বাঁশরী।

তোমার শহরে ভালোবাসারা করে লুটোপুটি,
আমার শহর ঘৃণা, ক্রোধ আর লোভের বেসাতি।

তোমার শহরে হ্যামিলনের বাঁশির সুর ব্যঞ্জণ,
আমার শহরে বেহালার করুণ আর্তনাদ।

তোমার শহর নির্মল, সৌন্দর্য, পবিত্রতার দীপ্তি,
আমার শহর বয়ে বেড়ায় কলঙ্কিত রজনী।

তোমার শহরে বৃষ্টি ঝরে শীতল পরশে,
আমার শহর চৈত্রের খরতাপে চৌচির

তোমার শহরে ঝাড়বাতির আতশবাজি,
আমার শহরে অমাবস্যার আঁচল পাতা।

তোমার শহরে চিরসবুজের বনানী ,
আমার শহরে নিত্য সাইমুম করে লন্ডভন্ড।

তোমার শহর সুন্দরের পূজারী,
আমার শহর তোমায় খুঁজে পূজার ছলে।

 

ছবি-গুগল

রচনাকাল- ৫ই জানুয়ারী ২০২১

মোট পড়েছেনঃ ১১৫০জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. জাগতিক অনেককিছুইই সহজে ধরা দেয়না। এপারের কান্না ওপারের হাসি মনে হতেই পারে। তবে যারা প্রহসন করে তাদের এড়িয়ে যাওয়াই উত্তম। এতেই রহিত সুখ।

    সুন্দর লেখা দি ভাই। শুভকামনা সবসময়।

    1. আপনাকে অভিনন্দন ভাইয়া প্রথম মন্তব্যের জন্য 🌹🌹। জাগতিক চাওয়া পাওয়া থাকবেই কোনোটা ধরা দেয়, কোনোটা দেয় না। তবে প্রহসনের খেলা খুব খারাপ লাগে। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরন্তর শুভকামনা

  2. সুখ-দুঃখ পাশাপাশি বসবাস করে। দুঃখ আছে বলেই সুখের মহিমা বুঝা যায়। আসলে সুখী হওয়া নিজস্ব মানসিক ব্যাপার। এইযে যেমন আমি আপনার কবিতায় মন্তব্য করার সুযোগ পেয়ে নিজেকে সুখী মনে হচ্ছে।
    ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।

    1. আহা মরি মরি! ভাইয়া কি যে বললো। শরমে মরে যাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য, সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন সবসময়। শুভ কামনা নিরন্তর

    1. পড়েছি ভাইয়া। তবুও মাঝে মাঝে মনে হয় ওপাড়ে সব সুখ আমার বিশ্বাস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ কামনা অফুরন্ত

  3. আমাদের এপার আর ওপার আপি,,,,,
    তোমার শহর ভরা শুধু অন্যায় অনাচার,
    আমার শহরে দেখ,ভালোবাসা আর ন্যায় বিচার।
    কারন আমার শহরের মানুষের মনুষত্বকে তারা বাঁচিয়ে রাখে।
    কবিতার মাঝে জাগতিক বিষয়গুলো কে খুব ভালো ভাবে উপলব্ধি করলাম। ভালো লাগল আপু।ভালোবাসা রইল।

  4. কবিতায় বিপরীত ভাবনা চমৎকার ভাবে ফুটে উঠেছে। সবসময় অন্যদেরটাই সুখের আধার মনে হয় অথচ নিজের ঐটুকুর মাঝে সুখ খুঁজে পাওয়াই আদর্শ।
    শুভকামনা দিদি

    1. খুব সুন্দর করে বললেন আপু। এটাই আসলে হবার কিন্তু আমরা ভাবছি উল্টো। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।