মূল লেখায় যান

তুমি বেশ বদলে গেছো

সুপর্ণা ফাল্গুনীকবিতা৪০টি মন্তব্য

তুমি বেশ বদলে গেছো-
আমার হাসি তোমার হৃদয়ে কাঁপন ধরায় না;
কথার ফুলঝুরিতে বিমুগ্ধতা ছড়ায় না।
আজ আমি হয়েছি পর;
আপন হয়েছে ভিন্ন কেউ,অন্য পাড়ের ললনা।
মৃত বুকে শকুনেরা ধারালো আঁচড়ে ক্ষুধার জ্বালা মেটায়;
অধরের কামনায় লালায়িত,সিক্ত করো অন্যনারীর উলঙ্গ বক্ষবন্ধনী।
মেঘবরণ এলোকেশে মাদকতার আবেশে ঝরে না
মেঘবৃষ্টির শ্রাবন-বারিধারা।

চৈত্রের খরতাপে পুড়ে চৌচির চারণভূমিতে
লাঙ্গলের ফলা আঁচড় কাটে না।
কামনার বীজ বুনেছিলাম আমি তোমার বুকে,
সোনারাঙ্গা ফসল আজ অন্যের দখলে।
স্বপ্নে পাবার ব্যাকুলতায় সবকিছু অগোছালো রেখে-
ঘুমের আবেশে অকৃপন তুমি;
ব্যস্ততার অজুহাতে হিসেব-নিকেশে,
লৌহমানব করেছো নিজেকে দূর্ভেদ্য প্রাচীরে।

কেন সেদিন কাছে এলে,দেশান্তরী হবে বলে?
কেন সেদিন বুকে নিলে,পাঁজর ভাঙ্গবে বলে ?
মনের গহীনে জোনাক দিলে,অমানিশার আঁধার ভাঙ্গবে বলে?
অধরে অধর পোড়ালে,সঙ্গম কামনার অনলে।
তুমি বেশ বদলে গেছো-
অন্যনারীর পাঁজর ভাঙ্গো,
অমানিশার আঁধার কাটো,
অধরে কামনার অনল পোড়ো।

মোট পড়েছেনঃ ১৩০৬জনআজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

  1. “মনের গহীনে জোনাক দিলে,অমানিশার আঁধার ভাঙ্গবে বলে?
    অধরে অধর পোড়ালে,সঙ্গম কামনার অনলে।
    তুমি বেশ বদলে গেছো। “

    ওয়াও !
    হৃদয়ে দাগ কেটে যায়
    আপনার রোমান্টিক কবিতায়।
    শুভ কামনা।

  2. কষ্টের পাজরে আঘাত হেনে অন্যেরে কর তুষ্ট
    আমি কাঁদি শুকনো জলে অধরা সুখ নষ্টে
    আমারে নস্টভুমে নষ্ট ঘরে একলা ফেলে কষ্টে
    তুমি কর উল্লাসভরা কন্ঠে উল্লসিত মহালগ্নে।

      1. আপনিও ভাল থাকুন। আপু আমার লেখা হয়না আর অস্থির সময়ে আমি কিছুই করতে পারিনা। তাই আসা কম হইনা কিন্তু মন্তব্য করতে পারিনা। আমি মন্তব্য করতে সুস্পস্ট মনে লিখতে হই। আপনি ভাল থাকুন।

  3. শুভ বিকেল বেলার শুভেচ্ছা দিদি।

    মনের গহীনে জোনাক দিলে,অমানিশার আঁধার ভাঙ্গবে বলে?
    চমৎকার লিখেছেন দিদি, মনোমুগ্ধকর রোমান্টিক কবিতা।

    আপনার জন্য শুভ কামনা 🌹🌹

    1. পরকীয়া ছাড়া ও এমন হতে পারে যখন কেউ কাউকে ছেড়ে অন্য কারো সাথে নতুন প্রেমে, পরিনয়ে আবদ্ধ হয়। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন। শুভ সকাল

  4. খুব জানতে ইচ্ছে করে
    খুব জানতে ইচ্ছে করে
    তুমি কি সেই আগের মতই আছো
    নাকি অনেকখানি বদলে গেছ।।
    এখনো কি প্রথম সকাল হলে
    স্নানটি সেরে পূজার ফুল তুলে
    পূজার ছলে আমারই কথা ভাবো
    বসে ঠাকুর ঘরে।।
    এখনো কি সন্ধ্যা বেলা
    আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
    অনেক অভিমানে চোখ দুটো…
    লিংক দিলাম, গানটি শুনুন!

  5. আলোড়ন

    নড়ে ওঠে মিরার চিবুক -অসুখ সেরে
    আলোড়ন তুলে ঠোঁঠ-হয়তোবা আর কোনদিন
    পাখির নীড়ের মতোন মিরার ও ঠোঁঠ-
    চিবুক ও কপোলের আঙিনা -যাবে না ছুঁয়া।
    হয়তো -আর হবে না দেখা লোকেদের ভিড়ে,
    হয়তো -দু’হাত দুরত্বে র’বে চোখের আড়ালে।

    মিরা,তোমার অসুখের ফাঁকে পড়ে গেছে মন
    তুমি চলে যাবে বলে মূহুর্তের -আলোড়ন।