মূল লেখায় যান

তুমি জল ঝরিয়ো না যেন

রিমি রুম্মানবিবিধ২০টি মন্তব্য

হাইওয়ের উপর দিয়ে হাওয়ার বেগে ছুটে চলে গাড়ি
এরমাঝে কিছু গাড়ি ধেয়ে যায় বেপরোয়া গতিতে
হৃদপিণ্ড কুঁকড়ে আসে, বাড়ে তার স্পন্দন
যদি কখনো সব কিছু হয় চূর্ণ-বিচূর্ণ কিংবা লণ্ডভণ্ড
হাসপাতালের মনিটরের পালস গ্রাফ’টা সরলরেখা হয় যদি
কিংবা থেমে যায় সকল স্পন্দন
ছোটোখাটো একটা ভূমিকম্প বয়ে যাবে হয়তো
তোমার শিরা-উপশিরা বেয়ে
কতো রিখটার স্কেল কম্পন হবে, জানিনা
তবে, তুমি জল ঝরিয়ো না যেন দু’চোখেতে ।

একলা প্রহরগুলোতে তোমার সান্নিধ্যে আসবো জেনো
দমকা বাতাস হয়ে ছুঁয়ে যাবো কখনো
কিংবা হঠাৎ বৃষ্টি হয়ে ভিজিয়ে যাবো
তুমি জল ঝরিয়ো না যেন দু’চোখেতে ।

মোট পড়েছেনঃ ১৮৪জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ঝরবে না জল দু’চোখের কোণে কোনদিন কারণ এই কষ্টে কোনো দিন জল আসার মত না। সকল আঁখিজল তখন শুকিয়ে যাবে রুপান্তরিত হবে লাল রক্তে যেটা শুধু বিচরণ শুধু হৃদয়ের অবগাহনেই বুঝা যাবে।
    অসাধারণ কাব্য। শুভেচ্ছা নিবেন। আপনার কাব্যে খুব সুন্দর ভাবেই ফুটে উঠেছে নিত্য দিনের সড়ক দুর্ঘটনার নির্মম চিত্র এবং একই সাথে সফল ভাবেই তার অপেক্ষায় থাকা মানুষটির কথা। এক কোথায় অনেক অনেক ভাল লিখেছেন। ধন্যবাদ আবার প্রিয় কবি।