মূল লেখায় যান

তিনটি অনুকবিতা

নাজমুল হুদাকবিতা২০টি মন্তব্য

(০১)

বলবো না বলবো না;
পারও না তুমি বলতে
শুনতে শুনতে আমরাই
আক্রান্ত- জীবনব্যাধি বলাতঙ্কে।

প্রেম // নাজমুল হুদা

(০২)

মানুষের যখন অগ্রাধিকার চর্চার অসুখ;
তুমি আমি মুখোমুখি সংকটের আয়নায়
দেখবো- রোমান্টিকতার ঘাটতি আছে খুব।

বিবাহ // নাজমুল হুদা

(০৩)

রূপক অর্থে প্রতিবাদ জমা আছে;
প্রিয় দেশবাসী- তোমরা সুখি হও।

অসুখী দেশ // নাজমুল হুদা

নেত্রকোণা, ময়মনসিংহ

মোট পড়েছেনঃ ১৩৫৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. মানুষের যখন অগ্রাধিকার চর্চার অসুখ;
    তুমি আমি মুখোমুখি সংকটের আয়নায়
    দেখবো- রোমান্টিকতার ঘাটতি আছে খুব।

    দারুণ উপলব্দি। ভাল লাগল অনুকবিতা।

  2. এতদিন জানতাম জলাতঙ্ক, নতুন আবিষ্কৃত করলেন বলাতঙ্ক! ইয়ে মানে বলছিলাম ডাক্তার সাব কেডা?রোগী আছে নিয়ে যাওয়ার সিরিয়াল দেওয়ান।

    অনূকবিতা ভালো হয়েছে নাজমুল। নতুন বছরের শুভেচ্ছা রইল।

    1. হা হা হা, ভাইয়া আবিষ্কারেই সাহিত্য।
      ডাক্তার তো আমিই কারণ আপনি তো আমার হেড অফিসের সিনিয়র ডাক্তার।
      সিরিয়াসলি সিরিয়াল দেওয়ার সময় হলে আসবেন দাওয়াত উন্মুক্ত।

      নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও 💞

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?