তাকে বলে দিও

তাকে বলে দিও আমার আকাশে
আজ মেঘ জমে আছে!
তাকে বলে দিও ক্ষণিক নামের সকল প্রতিশ্রুতি গুলো ওই মেঘের কাছে জমা দিয়ে দিব !
তাকে বলে দিও ছলনার নামে অভিষেক আগুন গুলো আমার আকাশের বৃষ্টি দিয়ে মুছে দিব !
তাকে বলে দিও যেখানে অজস্র সময় ব্যয় হয়েছে
আমার আকাশের বৃষ্টির শব্দের গুঞ্জনে
নতুনভাবে স্বপ্ন গড়ব !
তাকে বলে দিও আমার বৃষ্টিতে ভিজতে গেলে
কিছু অদৃশ্য দেয়াল নীরবে কাঁদবে ।
মোট পড়েছেনঃ ৮২০জনআজ পড়েছেনঃ ০জন


৯টি মন্তব্য
গরব-গড়ব
অনুভূতিহীন মানুষ বোঝে না কোনো কথা।
হৃদয় নিয়ে যার নিত্য খেলা!
শুভকামনা রইলো।
আসলে আমার সিকিউরিটি লোক গুলো বানান ভুল করে, আমার লেখা আপলোড করার জন্য একজন লোক রাখছিলাম, ইনশাআল্লাহ এখন থেকে আমি আপলোড করবো লেখা ধন্যবাদ।
হ🤔
সিকিউরিটি রেখেছেন লেখা পোষ্ট করতে!!
আপনি অনেক বড় মাপের লেখক বোঝা যাচ্ছে। মানে অনেক লেখেন।
পরিচয় হয়ে ভালো লাগলো।
আপনাকেও ধন্যবাদ, আর পরিচয় তো হলো না তাহলে বললেন যে পরিচয় হয়ে ভালো লাগলো।
কবিতা ভালো লাগলো।
শুভ কামনা ভাই
তাকে বলে দিও সে যেন আর না আসে আমার কল্পনায়,স্বপ্নে বা বাস্তবে। আমি ভুল মানুষ চাই না।।।
ভালো লাগল, শুভকামনা
তাকে বলে দিও আমার আকাশে
আজ মেঘ জমে আছে!
তাকে বলে দিও ক্ষণিক নামের সকল প্রতিশ্রুতি গুলো ওই মেঘের কাছে জমা দিয়ে দিব ********
এই লাইনগুলো মনে রাখার মতো।
আরও লিখুন, শুভ কামনা 🌹🌹
প্রেমের যন্ত্রণা — তাকে বলে দিও আমার বৃষ্টিতে ভিজতে গেলে
কিছু অদৃশ্য দেয়াল নীরবে কাঁদবে ।
বলে দিলাম গোপন চিঠিতে। মনে রাখবে সারাজীবন ধরে। শুভ কামনা রইলো।