মূল লেখায় যান

জ্যোৎস্না প্রদীপের সোনেলা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৪০টি মন্তব্য

 

সময় ছুঁয়ে যাচ্ছে প্রত্যহের মত, সকাল-শিশিরের কোমল মমতায়,
হেঁটে যাওয়া উত্তাল ভিড়ের মাঝে লিখে যাচ্ছি আমরা,
অক্লান্ত হৃদয়ে পায়ে পায়ে, সুদূর কে কাছে ডেকে, না-অবাক প্রাণে;

ঐ আগতের সোনা-দিনে বর্ণালী হৃদয়ের পাপড়ি-প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে
দু’হাতে জড়িয়ে ধরে, সব গ্লানি মুছে, নীরব জল-কাঁপনে চোখ রেখে।

অ-বিস্মিত হৃদয়-চোখে, শুধু সোনেলায় বেঁচে থাকব সবাই
ব্যাকুল জ্যোৎস্না প্রদীপ হয়ে।

মোট পড়েছেনঃ ১০৬৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৪০টি মন্তব্য

  1. ভোরের শিশিরের মতো রোদের তাপে হয়তো আমরা হারিয়েই যাবো, তবু সোনেলা যতোদিন বেঁচে থাকে হয়তো আমরাও বেঁচে থাকবো লেখা কিংবা অলেখার মাধ্যমে……….. ২০২০ এর শুভেচ্ছা।

      1. সেক্ষেত্রে সোনেলাকে বাঁচিয়ে রাখার জ্বালানি নিরন্তর যদি কেউ দিয়ে যেতে পারে তাহলে তো অবশ্যই সম্ভব। আমি চাই সোনেলা জেগে থাকুক অনন্তকাল ধরে……….

  2. অ-বিস্মিত হৃদয়-চোখে,শুধু সোনেলায় বেঁচে থাকব সবাই
    ব্যাকুল জ্যোৎস্না প্রদীপ হয়ে।
    ইনশাআল্লাহ

    জ্যোৎস্না প্রদীপ হয়ে যুগ যুগ জ্বলবো সোনেলার আকাশে। আলোকিত করবো সোনেলার উঠান

  3. অ-বিস্মিত হৃদয়-চোখে,শুধু সোনেলায় বেঁচে থাকব সবাই
    ব্যাকুল জ্যোৎস্না প্রদীপ হয়ে।

    জ্যোৎস্না প্রদীপ হয়ে যুগ যুগ জ্বলবো সোনেলার আকাশে। আলোকিত করবো সোনেলার উঠান।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?