মূল লেখায় যান

জেগে থাকার ঘুম

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

পরস্পর দুশমন, ঘুম ও জাগরণ,
শেষমেশ কে কাকে বেছে নেবো/নেবে;
সামান্য একটু মাঙ্গলিক তদন্ত শেষে, পাশাপাশি বসে,
সহায়ক পদক্ষেপ কী বা কী কী নেয়া যায়,
নিরপেক্ষ অবাধ উন্মুক্ততায়, ন্যায়-নিষ্ঠ মিষ্টতায়;

দু’ভাগকারী এদিক না ওদিক অংক-হিশেব ফেলে-টেলে
নিদেন পক্ষে মুখোমুখি না-হোক, পিঠোপিঠি তো বসা যেতেই পারে;
অক্ষত বৃষ্টির ছাট এড়িয়ে;

না, নাহ; নীরবতার কোন হিমেল ফারাক বিকেল-বৃষ্টিতে থাকে না;
গিজগিজ করা আলগা চটুলতা-ও না;
চাঁদের বুড়ির ছুঁড়ে দেয়া জ্যোৎস্না-কানাগলির ভাঁজে ওলট-পালট
জড়াজড়ির ষোলকলা পূর্ণ হতে দেয়া যাবে না কিছুতেই,
এ-কথা ও-কথার ফাঁকে একটুখানি সুসম্ভ্রমের আফিম-তরু!
নাহ্, তাও না;

ধারাবাহিক বৃত্তের লেজে পা-রেখে একটু রমণীয় বৃষ্টিস্নাত হয়ে,
জেগে থেকেই ঘুমিয়ে যাব, বা ঘুমিয়েই জেগে থাকবো!
নিরবিচ্ছিন্ন হৃদয়ে, চমক/ঝিলিকের গাঢ় জাল বিছিয়ে!!

গান ও ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৮৭৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

  1. আবেগের সুন্দর প্রকাশ — “ধারাবাহিক বৃত্তের লেজে পা-রেখে একটু রমণীয় বৃষ্টিস্নাত হয়ে,
    জেগে থেকেই ঘুমিয়ে যাব, বা ঘুমিয়েই জেগে থাকবো!
    নিরবিচ্ছিন্ন হৃদয়ে, চমক/ঝিলিকের গাঢ় জাল বিছিয়ে”!!

  2. আধো ঘুম, আধো জাগরণ কোনোটাই পরিপূর্ণ হয় না। ঘুম আর জাগরণ দুটোই স্বাস্থ্যের জন্য দরকার, মনের জন্য ও দরকার। আজকের লেখায় মন্তব্য করা কঠিন লাগছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?