মূল লেখায় যান

জীবন চিত্র( অপরাধী অপরাধ অন্যের ঘাড়ে চাপে)

মোঃ মজিবর রহমানএদেশ১৯টি মন্তব্য

প্রতিনিয়ত আমরা অপরাধ করি দোষ দিই অন্যের ঘাড়ে অথচ প্রথম অপরাধী আমি বা জনতা। ড্রাইভার বেপরয়া গাড়ী চালিয়ে, সামনে থেকে আসা গাড়ীর পথ রোধ করে, আইন ভঙ্গ করে ঘুষ সাধে আবার বাসে জনতাকে বলে সালার পুলিশ ঘুষ ছাড়া কিছুই বোঝে না। অথচ অপরাধ করে আমরা ঘুষ সাধি মাপ করেন।

বিভিন্ন জায়গায় রাস্তা রোধ থাকে।  তাড়াতাড়ি যাওয়ার জন্য পুলিশ বা তাঁদের সোর্সকে ১০/৫০ টাকা দিয়ে যাওয়ার ব্যাবস্থা করা কি অপরাধ নয়??? আমরা জনতাও বলি এই তাড়াতাড়ি ১০ টাকা দিয়ে এখানেয় ক্রস কর।

ড্রাইভার মোবাইলে কথা বলা নিষেধ হলেও বলে, আমার চাক্ষুষ দেখা জ্যামে ড্রাইভার কথা বলায় পাশে থাকা পুলিশ মোবাইল কেড়ে নিয়ে ফেলে দিল। এতে যে বা যারা দেখল কেউ ড্রাইভারের পক্ষে কেউ পুলিশের পক্ষে কথা বলবেন। যারা পড়বেন তাঁরা বুঝে নিবেন কে দোষী।

সমাজে নানা ধরনের মানুষের বাস। কিন্তু সমাজপতি বা ঐ গোজের যারা তাঁদের সামাজিক অবস্থান থেকে তাঁরা বুঝতে চায়না তাঁদের কোন কাজ বা কি করলে সমাজের মানুষ ঘৃণা করবেন।

আমরা এতো এতো নৈতিকতাহীন,উপলধ্বিহীন, অবুঝ, আবেগহীন, বিকোলাঙ্গ যে ভালোমন্দ বোঝার ইচ্ছা শক্তি রোধ করে ফেলেছি।

 

মোট পড়েছেনঃ ৯৪৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

    1. আমি কাউকে অপদেশ দিই না কারন আমি নিজেই মানিনা। তবে আইন ভঙ্গ করিনা। আমার ছোট্ট গন্ডি থেকে যতটূকু পারি আইনের মাঝে থাকতে চেস্টা করি। আর হ্যাঁ আমরা নিজেরা ভাল না সঠিক বলেছেন। ভালো থাকুন ভাইয়া।

  1. আমাদের মধ্যে যে একে বারে ই কিছু নেই আসলে তা নয় , অনেক কিছু ই আছে কিন্ত ঘুমের ভান ধরে আছে ভাই , ভান ধরা এই ভাব টা কে টেনে হিচঁড়ে বের করে আনতে হবে ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?