মূল লেখায় যান

জীবনের নতুন অধ্যায় শুরু

সঞ্জয় মালাকারএদেশ১৪টি মন্তব্য

বাবু সুনা, তোমার হাসিতে মৃত শরীরে প্রাণ ফিরে পায়।

জীবনে নতুন অধ্যায় শুরু ,

শূন্য পকেট, ক্ষুধার্ত শরীর
কাজ খোঁজে ঘুরাফেরা নিত্য রুটিন
মায়া উপলব্ধি বেকারত্ব ঘোচাতে
প্রতি পাড়া চিহ্ন দেখায় নিয়তি।

আমি পৃথিবী অমাবস্যা অজাতি
আঁধার আলোয় পরিচিত মাটি আর গন্ধ,
গত দুদিন গেলো অনেক খাটাখাটুনি
শূন্য শরীরে সঞ্চারিত পতের ধূলো।

সমাজ শিক্ষা অজ্ঞাত পরিচয়
জীবনের নতুন অধ্যায় হিসাবে অবক্ষয়,
মানব মনুষ্যত্ব দেবত্বেরই রূপান্তর
আমার পদচারনা ধূলো আর দূর্গন্ধ।

এদিক ওদিক, এপথ সেপথ, অলিগলি
আজ কোন পথ নেই অজানা,
ধাপে ধাপে কাঁদে বিবেক পৃথিবী আমার অজানা !

শিক্ষা বিকাশে তথ্যপ্রযুক্তি, প্রতিমন্ত্রী
আমাদের বিকাশে প্রকৃতি,
বস্তির এমুড়া ওমুড়া পঁচা গন্ধ আর-
জীবনের নতুন অধ্যায় দেখি সমাজের চোখ অন্ধ।

যার জীবনে এতো সঙ্কট
সেও পারে সাজাতে অন্যের জীবন!
তবে কেই দেয়নি নেতৃত্ব
সে নিজেই খোঁজে নিয়েছে নিজের আনন্দ?

সঞ্জয় মালাকার //

মোট পড়েছেনঃ ১১৯১জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. জীব ের নতুন নতুন অধ্যায় নতুন নতুন শিক্ষা নিয়ে আসে-
    বেশ প্রানবন্ত লিখা ভাইজান।

    ///যার জীবনে এতো সঙ্কট
    সেও পারে সাজাতে অন্যের জীবন!

    এ যেন ইচ্ছে আর অনিচ্ছার ব্যাবধান মনের কোনে-

    বাহ্
    চমৎকার

  2. সংকটে থেকেও অন্যের জীবন সাজানো যায়, তার প্রমান ছোট ছোট শিশুরা। নিজেরা কত ক্ষুদ্র হয়েও আলোকিত করে রাখে একেকটি ঘর,পরিবার। তাদের নিয়ে, তাদের হাসিতে প্রানবন্ত হয়ে উঠে মৃতসম মানুষের অন্তর। আজকের শিশু আগামীর সম্পদ। যে যত যত্ন করবে, সে ততোটাই ফেরত পাবে।

    শুভ কামনা দাদা 🌹🌹