মূল লেখায় যান

জলোচ্ছ্বাসের পূর্ণিমা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

 

পিছু নেয়া একাকীত্ব আটকে ফেলেছে আমাকে
পরিবর্তনহীনতায়, টিকে যাচ্ছে প্রতিটি দিন/রাত্রি,
দীর্ঘ অবিচ্ছিন্ন শৃঙ্খলায়;
নৈমিত্তিক স্ফুরণের দ্বন্দ্ব-সংঘাতের বর্ণিল আন্তরিক
আবেগের রূপময়তায়।

হে অন্ধ একাকীত্ব,
চোখ ম্যালো, চোখ তোলো,
প্রকৃতির পরতে পরতে আজ রঙের আভাস,
অপস্রিয়মাণতায় কালো মেশানো আলো;
পুড়ে পুড়ে ছাই হতে থাকা ভালবাসার নানান রং/ঢং
স্বপ্ন পূরণের হাত ধরে উল্লাসে নিজেকে লুকিয়েছে,
মসৃণ-তৃষ্ণার জলজ উপকূলে;

চলো এবার,
জোয়ার-পূর্ণিমার-বানে হারাই দু’জনে!
গোপন-সুবাসের স্বেদ-বিন্দুতে।

মোট পড়েছেনঃ ৮৯০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩০টি মন্তব্য

      1. আপনি জানবেন না তাও হয় না্কি!
        ভুল করে-ই ভুল লিখেছি, আসলে মূল লেখায় ‘নানা’ ছিল, তবে এবারে ‘নানান’ করে দিলাম।
        মন দিয়ে পড়ার জন্য ধন্যবাদ, সুন্দর! মন্তব্যের জন্যও।

  1. “চলো এবার,
    জোয়ার-পূর্ণিমার-বানে হারাই দু’জনে!
    গোপন-সুবাসের স্বেদ-বিন্দুতে। “

    ভালো লাগল
    শেষ লাইনে এসে দাঁড়াতে হলো
    বুঝতে বড় কষ্ট হলো !
    শুভ কামনা !

  2. প্রকৃতির রং তো কুয়াশাচ্ছন্ন, হে কবি! সকাল ৯টা পর্যন্ত চারদিক কুয়াশায় ঢাকা থাকে। এই কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, তখন কেউ মনে হয় দূর থেকে আমাকে হারিয়ে যাতে দেখে। আমিও হারিয়ে যাই চোখের পলকে।
    কবিকে শুভেচ্ছা!

  3. “হে অন্ধ একাকীত্ব,
    চোখ ম্যালো, চোখ তোলো,
    প্রকৃতির পরতে পরতে আজ রঙের আভাস,
    অপস্রিয়মাণতায় কালো মেশানো আলো;”
    নান্দনিক উপমায় সজ্জিত কবিতা।
    অনেক ধন্যবাদ!

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?