মূল লেখায় যান

জরির পোশাক

সাদিক মোহাম্মদকবিতা৬টি মন্তব্য

চোখ বুজে থাকার উপায় নেই
প্রেস, মিডিয়া, সমাজ- সচেতন
চায়ের কাপে রাজনৈতিক বুদবুদ, গন্ধ, ধোঁয়া

কি আর করা
অভিনয় টুকু ঠিকই রপ্ত করেছি
পাছে ল্যাং খেয়ে পড়তে না হয় আবার
নীতি এখন মন ভোলানো বাণী মন্ত্র
ঘুম পাড়ানিয়া গান
নিষ্কলঙ্ক জরির পোশাক
আধিপত্যের মোরগ লড়াই

বুঝি না রাজনীতি যদি মানুষনীতি হতো
কী এমন ক্ষতি ছিলো তাদের

মোট পড়েছেনঃ ৯৯৬জনআজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. বুঝি না রাজনীতি যদি মানুষনীতি হতো
    কী এমন ক্ষতি ছিলো তাদের (y)

    দারুন বলেছেন ভাই রাজনীতির নাম শুনলে ১০০ হাত দুরে থাকি

  2. রাজনীতি মানুষনীতি হলে কী হোত, তা সবাই আমরা জানি । রাজনীতিকে মানুষনীতি করার চিন্তা-ভাবনা করা দরকার আমাদের আসলে ।
    সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।