মূল লেখায় যান

আরেকটি অশনাক্ত প্রস্থান

সাদিক মোহাম্মদকবিতা৮টি মন্তব্য

গাঙ পাড়ে জটলা
গল্পকথা, গুঞ্জন, কানাকানি
আজকের পত্রিকায় লোকটির কোনো ছবি নেই
কোথাও ছাপা হয়নি নিখোঁজ সংবাদ
অভাগা— ঋণগ্রস্থ ছিল বুঝি
ধর্ষিতা মেয়ের পিতা
কে জানে কতদিন
খাবার জোটাতে পারেনি পরিবারে
বন্যাপীড়িতও হতে পারে
সর্বহারা– নদী ভাঙনের শিকার…
অশনাক্তের কপাল কুঞ্চিত নয়
মুছে গেছে চিন্তার বিপন্ন রেখা
দারিদ্রতার উপহাস
আর লেপে দিতে পারছে না কালিমা
ভাবলেশহীন চোখে-মুখে
সম্ভবত কালরাতে
স্বেচ্ছাচার জীবনের অবসান ঘটিয়েছেন
কোনো এক বিদ্রোহী
যদিও হৃদয়ে তার তৃপ্তি ছিলো না বহুকাল
তবু দায় মুক্তির প্রশান্তি আজ নিরবচ্ছিন্ন

মোট পড়েছেনঃ ৭৬৯জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. আমার প্রথম লেখাটি ছিল অনেকটা এরকমই । স্কুলে পড়াকালীন সময়ের লেখা___

    কখনো বা দেখি তাকে, বাজারের থলে হাতে

    কি করুন চাহনি নিয়ে, টাকা নেই, তাই দাঁড়িয়ে

    হয়তো করবে কিছু ধার, কিংবা, ঘুরে আসবে বাজার

    অতঃপর আসবে ফিরে, সন্তানরা দাঁড়াবে ঘিরে

    কি করুন চাহনি নিয়ে, টাকা নেই, তাই দাঁড়িয়ে

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।