মূল লেখায় যান

ছোটন সোনা

জাহাঙ্গীর আলম অপূর্বছড়া১২টি মন্তব্য
  • খোকা খুকি  দেখতে পেলো
    ছোটন নাকি নাইতে গেলো
    নদীর জলে
    সাঁতার চলে
    মায়ের ভয়ে এলোমেলো।
  • মায়ের কথা খোকা বলে
    ছোটন সোনা দৌড়ে চলে
    মনে মনে
    ক্ষণে ক্ষণে
    শাপলা শালুক নদীর জলে।
  • খোকা খুকি বিকেল বেলা
    মন আনন্দে করে খেলা
    ছোটন ডাকে
    মায়ের হাঁকে
    নদীর তীরে শিশুর মেলা।
  • দারুণ কাব্য শৈলী কথা
    ছোটনের মন আছে ব্যথা
    বায়না বড়
    জড়োসড়
    বলবো কাকে যথাতথা।
  • রচনাকালঃ
    ০৪/০৭/২০২১
    ৪+৪+৪+৪
মোট পড়েছেনঃ ৮৭২জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।