ছায়াপাতের অক্ষরে শিলালিপি
চেনা ফ্রেম থেকে সরে যেতে থাকে
বিকেল গড়ানো রোদ
ছায়াপাতের অক্ষরে শিলালিপি
যাপনের অধিকারজুড়ে অশোক হয়ে ওঠা
গুহামুখী রিংটোনে শরীর ইতিহাস খেলছে।
কমনীয়তা ও রমণীয়তা পাহাড়ের শরীরজুরে
খোদাইয়ের খাঁজে গান্ধার!
এবার চাঁদ ছড়িয়ে যাবার ভয়।
নর্থ সার্কুলার রোড
ধানমন্ডি, ঢাকা
২৪ জুলাই, ২০১৫
মোট পড়েছেনঃ ৬৭০জনআজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য
মুগ্ধতা জানাচ্ছি।
ধন্যবাদ অনিকেত নন্দিনী।
অদ্ভূত সুন্দর উপমায় সাজানো কবিতা যেনো নরম ওমের পরশ। -{@
ধন্যবাদ আপু।
অল্পতেই অনেক পাওয়া।
ভাল লাগা লো
ধন্যবাদ।
ভাল্লাগছে