মূল লেখায় যান

চিঠি (১)

খাদিজাতুল কুবরাচিঠি২৭টি মন্তব্য

প্রিয় অনুপম!

তোমায় একটি চিঠি লিখবো বলে মনে মনে রোজ অনুশীলন করি হরদম।

আমি অধম শব্দ জানি বড় কম!

ভয় হতো খুব!

বুঝলে অনুপম!

ঠিক ঠাক লিপিবদ্ধ করতে পারবো তো আমার কুসুম কুসুম প্রেম?

একটি চিঠি লিখেও ছিলাম!

আমার ডায়রীতে আছে জমা পাঠানো হলো না কিছুতেই,

কেন?

কেননা খুঁজে পেলাম না মনের মতো খাম।

আজ খুব সঙ্গত কারণে কবিতার আশ্রয় নিলাম!

তবে লিখবো না কুসুম কুসুম প্রেম!

কি লিখবো?

লিখবো দু’চারটে জরুরি কথন,

নিজ হাতে করবো আমার শত জনমের প্রেমের বোধন!

আমার বিসর্জন হোক তাতে কি!

তোমার সত্য পথের যাত্রায় আমার আন্তরিক অভিনন্দন!

আজ আমার গর্বের দিন!

ভুল মানুষকে ভালোবাসিনি এই মহান অনুভব!

এই সুখ আমি কোথায় রাখি?

এ আমার আনন্দাশ্রু যতোই ভিজুক আঁখি!

আমৃত্যু সত্যকে আঁকড়ে থেকো!

আমি ছায়া হয়ে থাকবো জেনে রেখো!

প্রিয় অনুপম!

লেখা দীর্ঘায়িত করে বিরক্তি না-ই বা ধরালাম,

ভালো থেকো সাবধানে থেকো!

এ জনমের তরে ইতি টানলাম!

কোনঠাসা আমি!

পরিচয় নেই!

নেই নাম!

বিদায়!

অনুপম!

 

২০/০৫/২০২০ইং

মোট পড়েছেনঃ ১৮৮৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৭টি মন্তব্য

    1. ধন্যবাদ ভাইয়া।
      সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
      একসময় গ্রামের মুরব্বিরা ছেলে মেয়ের কাছে চিঠি লিখিয়ে নিতেন আমার কাছে।
      সেই থেকে একটু একটু চিঠি লেখার অভ্যেস।

    1. হ্যাঁ আপু একদম ঠিক বলেছেন।
      একসময় গ্রামের মুরব্বিরা ছেলে মেয়ের চিঠি লিখিয়ে নিতেন আমার কাছে।
      সেই থেকে চিঠির প্রতি ভালোবাসা।
      ভালোবাসা রইলো প্রিয় আপু।

  1. বাহ! চমৎকার কাব্যিক চিঠি। ভুল মানুষকে ভালোবাসিনি, এমন উপলব্ধির পর বিসর্জনের মাঝে আনন্দাশ্রু বয়ে যেতে বাধ্য। এযেনো ব্যাথার দান।

    ভালো থাকুন আপু।
    শুভ কামনা 🌹🌹

    1. আপু আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
      মানুষটি ভুল প্রমানিত হলে ভালোবাসা মরে যায়।
      আর যাই হোক ভুল মানুষের প্রতি ভালোবাসা জন্মায়না। আমার তাই মনে হয়।
      ভালো থাকুন আপু।
      অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?