মূল লেখায় যান

চাষা শ্রমিক

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৪টি মন্তব্য

ওহে কামার, ওহে কুমার, ওহে চাষা শ্রমিক ভাই,

তোমাদের মতো দেব্যতুল্য মানুষ ধরায় আর নাই।

তোমাদের হাত ধরে হয়েছে সভ্যতার উত্থান,

তাই সম্মিলিত কন্ঠে গাওয়া উচিত তোমাদের জয় গান।

তোমাদের বক্ষে ভর করে চলে এই ধরার সকল গনি,

করে শুধু শোষণ দেয় না কখনো কোনো ন্যায্য সম্মানী।

তোমাদের শ্রমে আজ গড়েছে আধুনিক সভ্যতার ভিত,

নানা নির্যাতনের রেখাচিহ্ন লেগে আছে এই যে তোমার পিঠ।

কোনো দিন তোমার করেনি তার বিরুদ্ধে প্রতিবাদ,

নিভৃতে কাঁদে বলেছে আহাদ আহাদ।

রচনাকালঃ

১৬/০১/২০২১

মোট পড়েছেনঃ ৮৪৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৪টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?