ঘড়ি (শিশুতোষ ছড়া)
টিক টিক করে ঘড়ি
বলে কি জানো?
বলে সে, ঠিক সময়
সব কাজ করো।
খুব ভোরে জলদি
ঘুম থেকে উঠো
প্রার্থনা শেষ করে
বই নিয়ে বসো।
নাস্তা শেষ করে
বই-খাতা গুছিয়ে
ব্যাগটা কাঁধে নিয়ে
স্কুলে চলো।
দুপুরের টিফিনটা
ঠিকমতো খেয়ো
ছুটি হলে বাড়ি ফিরে
পরে মাঠে যেও।
সন্ধ্যা হওয়ার আগে
খেলা শেষ করো
এ দিক ও দিক না ঘুরে
বাড়ি ফিরে এসো।
বই নিয়ে টেবিলে
সবার আগে বসো
স্কুলের সব পড়া
মন দিয়ে পড়।
এভাবে প্রতিদিন
দেয়ালের ঘড়িটা
টিক টিক করে
বলে দিচ্ছে সময়টা।
মোট পড়েছেনঃ ৮৮৭জনআজ পড়েছেনঃ ০জন




১৯টি মন্তব্য
ম্যাসেজ আছে।
আন্তরিক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যটির জন্য।
ঠিক ঠিক, ঘড়ি বলছে টিকটিক। সুন্দর হয়েছে । ঘড়ি এভাবেই আমাদের সময়ের মূল্য দিতে শিক্ষা দেয়। ভালো থাকবেন শুভ সকাল
যে সময়কে সুন্দর করে ব্যবহার করতে পারে জগতে মনে হয় সেই সাফল্য পায়।
আপনার চমৎকার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
ভালো লাগলো ছড়াটি। শুভকামনা।
প্রিয় কবি আপনার জন্যও আমার শুভকামনা।
চমৎকার ছন্দময় ম্যাসেজিং কবিতা। খুব ছোট লাইনে ছন্দ মিলিয়ে কবিতা লেখা কষ্ঠকর। খুব ভাল হয়েছে।
আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল।
আপনার উৎসাহ যোগানো মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
অনিন্দ্য সুন্দর লেখনী ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
সুন্দর শিশুতোষ ছড়ায় ভালোলাগা জানিয়ে গেলাম।
প্রিয় ইবনে বতুতা সাদা মনের মানুষ আপনার মন্তব্য পেয়ে খুবই আনন্দিত হলাম।
শুভকামনা অবিরাম—-
আপনাকে এখানে দেখে ভালো লাগছে রফিক ভাই, আমি নিজেও এখানে নতুন, ধন্যবাদ।
আশা রাখি এটাও আমরা জয় করে ফেলবো।
হে হে হে, জয় তো করতেই হবে ভাই 🙂
কামাল ভাই তো সবখানে হিট …….হা হা হা
ছোট ভাই হিসাবে আপনাদের পিছে পড়ে আছি, সাথে নিয়েন মনে করে।
যশোরের কবি আর নরসিংদির ইবনে বতুতা!! এখানে কি চাই আর আমার!!
সবার সাথে কাধে কাধ মিলিয়ে ব্লগিং করার প্রত্যয়ে সাথেই আছি ভাইজান।
তবেই তাই হোক
গুনীরা সম্মুখে আর আমি শিষ্য-
গুরুর পিছে পিছে।