মূল লেখায় যান

কবে ফিরিব মোর গাঁয়ে।

শাহিন বিন রফিককবিতা১০টি মন্তব্য

কবে ফিরিব মোর গাঁয়ে-
ব্যাঁকা মেঠ-পথ ধরে হাঁটিব কবে,
শিঁশির ভেজা ঘাঁস পায়ের সাথে মিশে-
কবে হবে একাকার।
রাস্তার ধারে বরুই গাছে ঝাকুনি দিয়ে-
বকুনি শুনিবো কবে,
দলবেঁধে ঝিলের মাঝে-মাছ ধরিব কবে,
কাঁদা ছুড়াছুড়ি করে-সারা দেহে কাঁদায় ভরিব কবে।
কবে নিব ঐ মাঁটির গন্ধ নিশ্বাসের সাথে।

শেষ বিকালে;
কানামাছি-গোল্লাছুট-দাঁড়িযাবান্ধা; আবার খেলিব কবে,
সন্ধ্যায় দেরিতে ফিরিলে-মায়ের সেই মিষ্টি বকুনি,
আবার শুনিবো কবে।

জীবনের তাগিদে শহরের বুকে রহিয়াছি-বহুদিন,
তবুও;
বৃক্ষে ভরা আমার সেই ছোট্ট গাঁয়ের কথা-
পারিনা ভূলিতে।

হে মোর স্রষ্টা-
এ দেহের শেষ নিশ্বাস যেন পায় মোর গাঁয়ের,
এ দেহে যেন ঢাকা থাকে আমার গাঁয়ের মাঁটি দিয়ে।

মোট পড়েছেনঃ ৭৩১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

  1. জীবনের তাগিদে শহরের বুকে রহিয়াছি-বহুদিন,
    তবুও;
    বৃক্ষে ভরা আমার সেই ছোট্ট গাঁয়ের কথা-
    পারিনা ভূলিতে। এটুকু খুব ভালো লাগলো। গ্রামকে ভোলা যায় না। সুন্দর কবিতা। ভালো থাকবেন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?