মূল লেখায় যান

আর কতকাল চলবে এমন?

শাহিন বিন রফিককবিতা৭টি মন্তব্য

আর কতকাল চলবে এমন?

তোমরা যখন করছো হিসেব
এই টাকাতে-
চলবে ক’দিন?
দু’মাস, নাকি-
আরো কিছুদিন?

আমি তখন জানালা ধরে
তাকিয়ে দেখি-
অদূর ঐ বালুর মাঠে
একটি নারী একটি পুরুষ
কি যেন কি তুলছে তারা
আপন মনে।

জানি,
তুলছে তারা বুনোশাক
হলে বেশি ফিরবে তবে
গলির কিংবা হাটের কোণে
ভাগায় ভাগায় বেচবে তাহা।

বিক্রি হলে
কিনবে চাউল
একটু নুন, সাথে হয়তো-
এক পোয়া মুগের ডাউল
ফিরবে বাটে
জ্বলবে উনান
তবেই জুটবে রাতের আহার।

এসব দেখে
ভাবি রোজ
আর কতকাল চলবে এমন?

মোট পড়েছেনঃ ৮২৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৭টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?