গাঁয়ের বধু
-
গাঁয়ের বধু হেলে দুলে
নদীর ঘাটে যায়,
ঝুমুর ঝুমুর শব্দ তাহার
দিয়ে নুপুর পায়।নুপুরের ওই দারুণ ছন্দ
পথিক ভোলে পথ,
গায়ের বধু সুন্দর দেখায়
দিলে নাকে নথ।নুপুর পায়ে হেঁটে চলে
গাঁয়ের বধু ভাই,
কলসি কাঁখে নিয়ে যখন
জল আনিতে যাই।মিষ্টি মুখের মিষ্টি কথা
পাখির মতো ডাক,
পিছন থেকে কে দিলো রে
মায়া বলে হাঁক।যেয়ে দেখে নদীর ঘাটে
পড়ে তাহার জা,
কি জানি কি টান দিয়েছে
তাহার দুটি পা।রচনাকালঃ
১৩/০৭/২০২১
৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ
মোট পড়েছেনঃ ১০১৫জনআজ পড়েছেনঃ ০জন


৬টি মন্তব্য
গায়ের বধুর প্রতিচ্ছবি ফুটে উঠেছে কবিতায়।
সুন্দর লাগলো।
শুভ কামনা 🌹🌹
আপনার মন্তব্য পেয়ে ধন্য হলাম।
লেখার অনুপ্রেরণা পেলাম।
শুভকামনা রইল সতত।।।
নদীর ঘাটে পা টেনে ধরলেতো বিপদ, এতো সুন্দর গাঁয়ের বধূর বিপদে এগিয়ে যান ভাই। একলা না পারলে ডাক দিয়েন আমরাও আসবো হা হা হা 😀
হুম। ডাক দিবো।।
শুভকামনা রইল সতত।।।
চমৎকার গাঁয়ের বধুর বর্ণনা। আজ আর এই সুন্দর রূপ চোখে পড়ে না। শুভ কামনা রইলো।
হুম ঠিক বলেছেন।
শুভকামনা রইল সতত।