মূল লেখায় যান

গন্ধহীন আগুন ও ধুম্রশলাকা

ভোরের শিশিরকবিতা২২টি মন্তব্য

তোমাদের কারো কাছে কি গন্ধহীন আগুন হবে?
যে আগুনে তেলের গন্ধ নেই,
গ্যাসের গন্ধ নেই,
নেই কাঠ কিম্বা মন ও শরীর পোড়ার গন্ধ…

তোমাদের কারো কাছে কি সেই আগুন হবে?
যে আগুন হবে মেদহীন, নির্লোভ এক আগুন,
আমায় সে আগুনের খোঁজ দাও,
সেই আগুনে এক কাঠি বিষ জ্বালিয়ে আমি বিষাক্ত হতে চাই…

মোট পড়েছেনঃ ৯৩৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

    1. পৃথিবীতে এমন কোন আগুন নেই যার গন্ধ নেই। আগুন মানেই কিছুকে জ্বালানো… তাই আমি সেই আগুন চাই যা অন্য কিছুকে পোড়াবে না শুধু মাত্র শুদ্ধ করবে… “আমায় সে আগুনের খোঁজ দাও,
      সেই আগুনে এক কাঠি বিষ জ্বালিয়ে আমি বিষাক্ত হতে চাই…” অর্থাৎ আমার অশুদ্ধতা এই শুভ্র/নিস্পাপ আগুনে পুড়ে শুদ্ধ হোক… দ্য পিউরিটি, ডেভিল ওয়ান্টস টু বি পিউর 😀

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?