মূল লেখায় যান

ক্ষুধার্ত শরীর

সঞ্জয় মালাকারএদেশ১৯টি মন্তব্য

ক্ষুধার্ত শরীর,,

ক্ষুধার্ত শরীরে, শুধু জল পান,,
সেই কবে কার কথা মায়ের হাতে খেয়েছিলাম
পান্তা ভাত আর কাচা লঙ্কা,
আজ মা নেই, পথেই কাটে বেলা,
বেলাও দিয়েছে স্হান,শুধু শূন্যতা অবহেলা!
মা-গো আমি বিবেক হীন সমাজে
তোমার সেই কিশোরী মেয়ে,
বিশ্ব মানবের ধারে হাত পাতি
শুধু একবেলা অন্ন’জল পাবো বলে!
মা-গো কত দোয়ারে ঘুরেছি
ক্ষুধার্ত শরীরে,
বিবেক হীন মানবের ধারে!
মা-গো কোথাও পাইনি একটু অন্নজল,
শরীর ভাঙ্গার ঘরে।
মা-গো তোমার কিশোরী মেয়ে ক্লান্ত হয়ে পরে,
কেউ আসেনা ধরে,শরীরে দুর্গন্ধ বলে!
মা-গো রাস্তায় থাকি,রাস্তায় খাই..
মা-গো জীবন আছে,শুধু তুমি নাই!
মা-গো কোথায় গেলে দুদণ্ড শান্তি পাই,
দামী কিছু চাইনি মাগো-
যদি জীবন বাঁচাতে একমুঠো অন্ন পাই!
মা-গো হাসেনি মায়ার পৃথিবী
বিশ্ব মানবের মন,
মা-গো আমরা গরীব, তাই হাসেনি সমাজ,
হাসি ঠাট্টা আর ঘৃণা পেয়েছি সারাক্ষণ!
মা একমুঠো অন্ন পাবার আশায়,
রোজ অলি গলি ঘুরে বেড়াই –
তুমি ছিলে যখন, ছিলোনা মা-গো অভাব অনটন ।

মোট পড়েছেনঃ ১৫৪৪জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

    1. সত্যি দাদা মায়ের অনুপস্থিতি মনকে ব্যেকুল করে তুলে।
      মায়ের মমতা এখ মা হারা সন্তানই বুঝে মা কতো আপন ছিলেন।
      অজস্র ধন্যবাদ দাদা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন, শুভ কামনা 🌹🌹

  1. কারো কাছে জীবন মানেই একমুঠো খাবার। ক্ষুধার জ্বালা আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রনাকেও হার মানায়। মা ছাড়া সন্তানের ক্ষুধার কষ্ট আর কেউ বুঝেনা। তাইতো সুখে-অসুখে-প্রয়োজনে-যাতনায় মাকেই খুঁজি। মায়ের মাঝেইতো সৃষ্টকর্তার সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত বিদ্যমান।

    শুভ কামনা দাদা 🌹🌹

    1. হুম, ঠিক বলেছেন দিদি , জীবন মানেই একমুঠো খাবার। ক্ষুধার জ্বালা আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রনাকেও হার মানায়।
      অসংখ্য ধন্যবাদ দিদি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো, ভালো থাকুন সব সময় শুভ কামনা।