মূল লেখায় যান

ক্ষমা

সিনথিয়া খোন্দকারবিবিধ৩০টি মন্তব্য

মনে হয়, কোনও এক বিহগ জন্মে
ক্লান্ত ডানার ওড়ার বিরতি হয়েছিল
কাঁটাতারের ওপর, অচেনা সীমান্তে।
অনেক দুরের আকাশ পাড়ি দিয়ে
শুধু দু’টি চোখে চোখে রাখার তরে
ক্লান্তিহীন ওড়াওড়ি দিন- রাত- দিন।
তারপর,
চোখ ভরে হাসির পেয়ালা পান করে
তার দাম দেয়া হয়নি সেইবার,
পিছু না ফিরে চলে আসার পাপ
ঘোচেনি আজও।
প্রায়শ্চিত্ত্বের মানব জন্মে তাই
গুনে গুনে শতবার, বক্ষজুড়ে তৃষ্ণা
আর উড়তে না পারার আক্ষেপ
আর প্রানপণ অপেক্ষা,
আবারো কোনও এক জন্মে
জাত-পরিচয়হীন একটা দাঁড়কাক হবার।

মোট পড়েছেনঃ ৮৪৫জনআজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. উড়তে না পারার আক্ষেপ আর প্রানপণ অপেক্ষা আছে বলেই এমন লেখার সৃষ্টি
    লেখার মাঝে তিনি ভালো থাকুক।

    কতদিন পরে দেখলাম আপনাকে সোনেলায়
    সোনেলা আপনাকে মিস করে
    মিস করতেই থাকবে।

    শুভ কামনা

    1. আপনি অনেক নরম মনের মানুষ জিসান ভাই। 🙂
      সোনেলা আমাকে মিস করার কিছু নাই। সোনেলা এখন আর সেই ছোট্ট নেই। অনেক গুনী লেখকের পদচারণা সোনেলায় এখন।
      অনেক ধন্যবাদ উৎসাহ দেবার জন্য।

      1. হ্যা, নরম আমি। শক্ত হতে পারিনা যে।
        চেষ্টা করেও দেখেছি শক্ত হবার, এখন হাল ছেড়ে দিয়েছি।
        যেকটা দিন বেঁচে থাকবো, নিজকে পালটিয়ে আর লাভ কি ?
        এমনই থাকি………।।

        সোনেলার অনেকেই জিজ্ঞেসে করেছেন আপনার কথা
        বর্তমানে যে অবস্থাই হোক
        যাদের হাত ধরে সোনেলা কৈশর অতিক্রম করেছে,তাঁদেরকে ভুলবে কেন সোনেলা?
        আপনি তাদের মাঝে অন্যতম একজন।

  2. কেমন এক কষ্টের লেখা।জাত-পরিচয়হীন একটা দাঁড়কাক হবার ইচ্ছে বাস্তবায়ন না হোক।মানুষ না হোক ময়ুর হলেই হয় 🙂 কেমন আছেন আপু?আপনার ফান মিস করি।ফান পোষ্টে আপনি সেরা।নিয়মিত হোন আপু।

  3. উড়ুক পাখি উড়ুক না, এজন্মেই। দাঁড়কাক, কোকিল কিংবা হুতুম হয়ে। মানুষ আমি, যা ইচ্ছে তাই হতে পারি।
    এত্তোদিন পর? আপনি ভুললে কি হবে, আমরা আপনাকে ভুলিনি।

  4. আগে বলুন কেমন আছেন প্রিয় আপু?এতদিনে মনে পরলো আমাদের 🙁 মিস কিন্তু আমিও করেছি খুব।
    কবিতা কিন্তু ভালো হয়েছে।আমরা যা খুশী হবো 🙂

  5. শুভ নববর্ষ আপু 🙂 আপনাকে ফেইসবুকে পাইনা 🙁 প্রিয় ব্লগারদের নিয়ে একটি পোষ্ট দেব।সবাইকে ইনবক্সে একটি মেসেজ দিয়েছি।উত্তর পাবার পরে পোষ্ট দেবো।আপনাকে মেসেজ দেব কিভাবে? 🙁

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।