মূল লেখায় যান

কৌতূহল

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৮টি মন্তব্য
এই যে শিশু

ভাবছ কিছু
তাকিয়ে গগনে প্রাণে
ও পথিক ভাই
এই গগনের তারকারাজির হিসাব কি,
এই ধরার কি কেউ জানে
আমি তো জানিনে বাপু।
শোন শোন পথিক ভাই বলি তোমারে
সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় শূন্যে কি করে
এই প্রশ্নটি রইল পথিক ভাই তোমার তরে
জানো নাকি
না, না বাপু।
ও পথিক ভাই
সন্ধা হলে আঁধার নামে আলোর মাঝারে
চাঁদনী রাতে জোনাকিরা আলো জ্বালে কেমন করে
জানো নাকি
না,না বাপু।
ও পথিক ভাই
গগন পথে সকল পাখি উড়ে কেমনে
বিমান, উড়োজাহাজ চলে নাকি তেমনে
জানিনে বাপু।
রচনাকালঃ
০৬/১১/২০২০

 

মোট পড়েছেনঃ ১১৩০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?