মূল লেখায় যান

কৈ তোমার আলুথালু কেশ?

তাপসকিরণ রায়কবিতা১৪টি মন্তব্য

কৈ তোমার আলুথালু কেশ?
কৈ বিবাগী বৈরাগী মুখের ছায়াছাপ?
শরীরে কৈ শুভ্র স্ফটিক রেখায় চির?

মসৃণ হেঁটে যাওয়া ছিল তোমার–
আবলুস কাঠের ওই নক্সাই শরীর ছিল!
কে বলবে তোমায় দেখে,তুমি নিঃস্ব,
রাতের নিয়নে স্বর্ণ বিলাস তোমার–
রঙের পেয়ালায় ছিল মদির চুম্বন ঠোঁট !

তবে?কি ভাবে জ্বলে গেলে তুমি?
তুষানল ঘ্রাণ ছেড়ে দিব্য স্নাত দেহ!
কোথায় প্রতিকূল স্রোত—
স্বচ্ছ জলের গভীরে ঘূর্ণায়মান নিমজ্জন?

তবু কেন মুহূর্তে থেমে গেলে তুমি?
শুয়ে আছ তুমি কারুকাজ পালঙ্কে—
তবু কেন জ্বলে গেলে তুমি?
ঘৃত স্নাত শরীরে কি ভাবে দাউ
জ্বলে নিঃশেষ হয়ে গেলে তুমি!

মোট পড়েছেনঃ ৮৪৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

অনলাইনে ডাক্তার দেখাতে চান?