মূল লেখায় যান

কেমন ভালবাসা

সীমা সারমিনবিবিধ১৭টি মন্তব্য

মাঝে মাঝে খুব অবাক লাগে
কেমন এ পৃথিবী,
কেমন পৃথিবীর মানুষ,
যেখানে মানুষ ভালবাসাকে মহৎ মনে করে
সেখানে মানুষ ভালবাসা নিয়ে প্রতারণা করে।

একটু ইতস্তত বোধ করলেও
যত সহজে কেউ কাউকে বলে ভালবাসি
তার থেকেও সহজ উক্তিতে বলে ফেলে
আমি তোমাকে ভুলে গেছি
আমাদের ভালবাসার এখানেই ইতি।

কিন্তু কখনই অনুভব করেনা
অপর পক্ষের বেক্তিটি যে একসময়,
তাকে ভালোবাসতো না
সে এখন শুধুই পায় কষ্ট
আর মনে করে ভালবাসা তার জীবনটাকে
কেন এভাবে করেদিল চিরকালের মত নষ্ট।
—–সীমা সারমিন—–
১২-০৯-২০১৩ ইং

মোট পড়েছেনঃ ২২০১জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. ভালো লিখেছেন

    সময়টা বড় অস্থির হয়ে গিয়েছে
    অধিকাংশ মানুষের কাছেই ভালোবাসা আজকাল মূল্যহীন ।

    তারপরেও কিছু মানুষের মাঝে ভালোবাসার আসল রূপটি থাকে
    এবং তাঁরা কষ্টে ভালো থাকেনা ।

    1. যদি ভুলাই না যায় তবে মানুষ কেন বারবার ভুলেগেছি এটাই জোর করে বুঝাতে চায়? আর যে কাউকে মনে প্রাণে ভালবাসে সে কখনই নিজে থেকে চলে যায় না কারন সে জানে যে নিজে থেকে চলে যাওয়া মানে তার হৃদয়কে টেনে হিঁচড়ে বের করে ছুড়ে ফেলে দেওয়া যাতে সে আর নাও বাঁচতে পারে।

    1. উক্তিটা সুন্দর।জানিনা কাকে উদ্দেশ্য করে আপনার মনে এই ভাবনার সৃষ্টি। যদি তাকে আজো আপনি ভালবাসেন আর সে যদি নিজে থেকে আপনাকে কষ্ট না দিয়ে থাকে তবে দয়া করে তাকে আপনার এই উক্তিটি বলুন এতে আপনার প্রতি তার ভালবাসা অনেক বেড়ে যাবে।