মূল লেখায় যান

—১৯ ফেব্রুয়ারি অহমের জন্মদিন—

সীমা সারমিনঅন্যান্য, একান্ত অনুভূতি, গল্প, বিবিধ৫টি মন্তব্য

১৯ ফেব্রুয়ারি অহমের জন্মদিন
সীমা সারমিন

আসছে ১৯ ফেব্রুয়ারি অহমের জন্মদিন। অহমের সাথে পরিচয় হওয়ার পর এটা তার প্রথম জন্মদিন। নমিশা অনেক স্বপ্ন দেখেছিল অহম কে শুভেচ্ছা জানাবে অনেক গল্প করবে তার জন্মদিনে।

অহম নমিশাকে পছন্দ করেনা কিন্তু নমিশা ওহমকে ভালবাসে। এক সময় অহম নমিশার কাছ থেকে ভালবাসি শুনতে চেত, নমিশা যখন প্রচণ্ড ভাবে ভালবেসে ফেললো আর অহম তা বুঝতে পারল তখনই অহম পিছুটান দিল।

নমিশা অহমের সাথে কখনোই যোগাযোগ বিচ্ছিন্ন করতে চায়নি। অহম নমিশার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করেছে এমনকি নমিশা যেন কখনোই যোগাযোগ করতে না পারে সে ব্যাবস্থাও পাকাপোক্ত করেছে।

নমিশা মানিসিক ভাবে খুব ভিতু একটি মেয়ে। সে যখন কোন কিছু নিয়ে আশঙ্কা করে অধিকাংশ সময় তাই ঘটে থাকে। সে একসময় অহমকে বলেছিল তার জীবনে যাবে না। অহম তখন বলেছিল তুমি এমন কেন বলছ, তার পর সে কেঁদেও ছিল। আজ তাই সত্য হয়েছে, অহম এর জীবনে আর নমিশা নেই।

নমিশা মনথেকে চায় অহম যেন সবসময় ভালো থাকে আর শুভেচ্ছা জানাতে চায় জন্মদিনের, যদিও সে জানেনা পারবে কিনা।

নমিশা এখন দৃঢ় ভাবে প্রত্যয় নিয়েছে সে পড়াশুনায় মনোযোগ দিবে ও জীবনে ভালকিছু হবে। চেষ্টাও সে শুরু করে দিয়েছে কিন্তু অহম এর ভাবনা প্রায়শই তাকে বিমর্ষ করে দেয়, তারপরও চোখের জ্বল মুছতে মুছতে নমিশা মনে মনে বলে যায় ভালো থেকো অহম।

মোট পড়েছেনঃ ১২৪০জনআজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

  1. জন্মদিন এখনো অনেক দিন পরে ।
    শুভ জন্মদিন অহম ।

    নমিশা ভালো থাকুন সারাক্ষণ , আন্তরিক ভাবে কামনা করছি।
    অহম যদি নমিশাকে ভুলেই গিয়ে থাকে , নমিশার উচিৎ অহমকে ভুলে যাওয়া ।
    পড়াশুনায় মন দিক নমিশা ।