মূল লেখায় যান

কিশোরীর সুর-ব্যঞ্জণ

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৬টি মন্তব্য

কোকিলের ঠোঁটে ধ্রুপদী সুর-ব্যঞ্জণ
বসন্তের আগমনী বার্তা;
তিন ফসলি জমিনে হরিদ্রার সমুদ্র-নাচন;
রঙ-বেরঙের ফুল কাননে চঞ্চরী, পুলস্ত্যদের অভিসার।
কিশোরীর কর্ণ-লতিকার একখন্ড ভিটায় সোনার ফসল হাসছে অবিরত;
পান্থ পরিযায়ীর নেশার উষ্ণতায় রাঙ্গানো কপোলের উন্মুক্ত ময়দান;
অধরের চুম্বকীয় সঙ্গমে সুনামির সর্বনাশা জলোচ্ছ্বাসে
বাঁধ ভাঙ্গে দেহের কঙ্কণ।

ললাটে শিমুল রাঙ্গা-ময়ুখমালী ছড়ায় প্রেমের পীড়ন-
পরিপাটি খোঁপার পাপড়ি এলোমেলো হয় শীতের পুরুষালী আদিমত্যে।
হৃদয়ের এক চিলতে উঠোন জুড়ে একফালি সুখ- কিচিরমিচির ঝঙ্কারে ভরিয়ে তুলে প্রতিটি ঊষা;
পরদেশী বাবুর পশমীয় কার্পেটে কিশোরীর কাজল ঘেরা নদীর চঞ্চলতা কামনার বর্ষণ উছলায় ।

 

ছবি-গুগল

রচনাকাল-২৯শে জানুয়ারী ২০২১

মোট পড়েছেনঃ ১০২৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. আবেগময় প্রকাশ — হৃদয়ের এক চিলতে উঠোন জুড়ে একফালি সুখ- কিচিরমিচির ঝঙ্কারে ভরিয়ে তুলে প্রতিটি ঊষা;
    পরদেশী বাবুর পশমীয় কার্পেটে কিশোরীর কাজল ঘেরা নদীর চঞ্চলতা কামনার বর্ষণ উছলায় ।

  2. বসন্ত এসে গেল । বসন্ত যেন এক দূত যে ঝরাপাতার রাত্রি শেষে নবীন কিশলয়ের গুনগুন গান শুনিয়ে যায় । কিশোর-কিশোরীদের শীতঘুম ভাঙিয়ে যায় । সুরব্যঞ্জনায় বসন্তবাহার চুইয়ে পড়ে । ভালো লাগলো দিদিভাই ।🌷👌

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?