মূল লেখায় যান

কিছু কথা অ-কথা হয়ে থেকে যায় জীবনে

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

কথা ছিল; হ্যাঁ কথা ছিল
তোমার প্রতিটি ভোর আমার হবে!
কথা ছিল সূর্য ওঠা প্রভাতে,
সূর্যের সোনালী রশ্মি হয়ে-
পূর্ব জানালার কার্নিশ বেয়ে,
প্রবেশ করবো তোমার ঘরে।
অধরে অধর ছুঁয়ে…
ঘুম ভাঙ্গাবো রোজ সকালে!

কিছু কথা হয়তো কখনোই-
কথা হয়ে উঠে না,পূর্ণতা পায় না
কিছু কথা অ-কথা হয়ে থেকে যায় জীবনে!
বুঝে নিয়েছি আমাদের কথাটাও ঠিক তেমনই।
তবে কথাটা যেমনই হোক গল্পটা কিন্তু একই
রোজ নিয়ম করে ভোর হচ্ছে,
সূর্য উঠছে পূর্বাকাশে
সূর্যের সোনালী রশ্মি প্রবেশ করছে ঘরে,
ঘুম ভাঙ্গাচ্ছে কপাল চোখ ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে!

মোট পড়েছেনঃ ৮৫৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. “পূর্ব জানালার কার্নিশ বেয়ে,
    প্রবেশ করবো তোমার ঘরে।
    অধরে অধর ছুঁয়ে…
    ঘুম ভাঙ্গাবো রোজ সকালে! “
    এত আদর কেউ বা পেলে
    কেমনে যাবে তোমায় ভুলে ?
    খুব ভাল লাগলো আপু।
    ঈদ মোবারক !

  2. আপু খুব ভালো লাগলো কবিতাটি।
    সত্যি তো পৃথিবীতে রোজকার নিয়ম একই থাকে।
    জীবন ও জীবনের নিয়মে চলে শুধু বদলে যায় স্থান, পাত্র।
    আমরা নিয়ম ভাঙার নিয়ম জানি না।

  3. কথা গুলো কথার বাক্সেই আটকে থাকে,
    কিছু কথা শুধু শব্দের সাথে শব্দ মিতালি করতে তৈরী হয়। কিছু কথা গুলো জমে থাকে হিমালয়ের মতো অভেদ্য হয়ে। যেখানে সুর্যের আলোতেও তার প্রতিফলন হয় না। কেউ কেউ কিছু কথা শুধু বলে যায় কথার ছলে। ওগুলো কেবল কথা হয়েই থাকে।
    ভালো লাগলো একান্ত অনুভূতি। যদিও এটাকে আমি কবিতা ভেবেই পড়েছি।
    ভালো থাকুন, ঈদ মুবারক 🌹🌹

    1. এই অভেদ্য কথার মায়ায় জড়িয়ে যাপিত জীবন হয়ে উঠে অতিষ্ঠ। ছিন্নভিন্ন হয় সমস্ত সুখস্বপ্ন
      কথা গুলো শুধু কথা হয়ে এক বিভৎস যন্ত্রণায় বিদগ্ধ করে প্রতিনিয়ত।

      কৃতজ্ঞতা অশেষ আপু ❤❤❤
      ঈদ মোবারক
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?