মূল লেখায় যান

কল্পনার কত রং

আমি আমিবিবিধ২১টি মন্তব্য

 

তুমি এলে,রুপ এলো,ভালবাসাও পাখা মেলে ধরল।ধীরে ধীরে এলে কাছে থেকে আরও কাছে।কত সুখ,কত দু:খ,কত ঝামেলা দুজনে বুঝে নিলাম। তুমি বলতে আমি শুনতাম।কষ্টের পাহাড় কমিয়ে দিতাম তোমার। ছোট্ট থেকেও ছোট্ট কথা না জানালে তুমি থাকতে পারতে না। তখন আমি ভালবাসার রং এর ডানায় ভেসে বেড়াতাম। কতই না ভালবাস তুমি আমায়।কিন্তু এক সময় হয়ত তুমি উপলব্ধি করলে আমাকে ফেলে তুমি নির্ঝঞ্জাট জীবনে ফিরে যাবে। কারন আমার জীবনে ঝামেলা অনেক। কে এই ঝামেলায় জড়াবে বল? তাই তো সরে যেতে মন চাইছে তোমার। আমিও ভেবেছি যাকে মনের অন্ত:স্থল থেকে উজাড় করা ভালবাসাই দিয়ে দিলাম তাকে কেন কষ্টের পাহাড়ের বোঝায় দাবিয়ে রাখব? তাই তুমি মুক্ত আমার তরফ থেকে। তুমি এভাবেই সারাজীবন থাকবে আমার মনের গভীরে। ভালবেসেছি তাই কখনো ভুলতে পারব না।
এটাই বোধ হয় ভালবাসার কল্পনার অনেক রং জড়িয়ে গেছে আমার মনে। তুমি ভাল থেক,সুখে থেক।

ভালবাসার কল্পনায় কত রং এসে ঘুরে যায়।তার কোন স্থায়িত্ব কখনো থাকে কখনো থাকে না। সবার ভালবাসার কল্পনার রং সবাইকে ঘিরে রাখুক এই কামনায় শুভ সন্ধ্যা।

মোট পড়েছেনঃ ১১৮৯জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. কেউ আসে, সাথে রূপ নিয়ে আসে, অনুরাগ নিয়ে আসে, ভালোবাসা পাখা মেলে এবং একসময় প্রজাপতি হয়ে উড়ে চলে যায়।
    রঙের স্থায়িত্ব তো রঙের কারিগরের উপর নির্ভর করে, তাইনা?
    তারপরেও চাওয়া একটাই, কল্পনার সব রঙ সবাইকে ঘিরে থাকুক।
    জগতের সবাই সুখী হোক, সুখে থাকুক।
    শুভকামনা রইলো। -{@

  2. কল্পনা আমাদের জীবনের সাথে। তবে তার স্থায়িত্ত্বর উপর নির্ভর করা যায়না।
    এক কথায় অসম্ভব!

    কিন্তু ভালোবাসায় বিশ্বাস রাখলে কল্পনাই সেটাকে বাস্তবে এনে দেয়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।