মূল লেখায় যান

কথাবার্তার লাশ

নাজমুল হুদাকবিতা১৩টি মন্তব্য

আত্মা শূন্যে বাষ্প হলে কোলে তুলো বাস্তব লাশ;

আর কোনো লাশ ছুঁয়েছো কেউ- দেখো?
তাঁর বুকে লাশের রং ছটা আনাগোনা
ওরা লাশ? বিশেষ পদ্ধতিতে তাতানো লাশ!

মুখোশের থাবায় ভরাডুবি ক্ষত
একের ভিতর ছয়- বাঁধাই করা সব ফুটানো লাশ।

ফেরাউনের ছোবলে
নন্দিত সেই মেয়েটা বাপের ভিটায় আধগলা লাশ
ইতিহাস ঘুরে ফিরে
উনিশের ভাঙ্গা চোখগুলো ফেরি করে লাশের প্রবন্ধ
পোষাতন্ত্রের গলাচিপায় ঝুলে থাকে শান্তির কবুতর।

পশ্চিম বাড়ির সুতো ছিঁড়ে থকথকে বুকে
বিশ্বায়নের গোলাপী দাঁতে দাঁত কামড়ে
ভূমিষ্ঠ তোমার আমি; ধর্মকানার থ্যাঁতলানো কফিন।

নেত্রকোনা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১৩১৮জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

    1. ভালো লিখেছেন ভাই। ক্ষমতার ছোবলে কত যে লাশ আসছে আর যাচ্ছে তার হিসেব কতজন রাখে? কফিনগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে অথচ মরে গিয়েও কেউ শান্তিতে নেই।

  1. বিবেক-আত্মা শূন্য দেহ গুলো লাশ বৈ কিছু নয়। প্রতিনিয়ত যোগ হতে থাকে লাশের সংখ্যা। কখনো আমাদের যোগ করা হয়, কখনো আমরা যোগ হই।

    ঈদ মোবারক। ভালো থেকো সব সময় 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।