মূল লেখায় যান

কচুরিপানা

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৬টি মন্তব্য

স্মৃতির নদীতে ভেসে চলা
আমি এক কচুরিপানা।
ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে
আমার হৃদয় আঙ্গিনায়।
কত নদী-মোহনার মিলনমেলা
জড়িয়ে আছে হৃদয় সঙ্গমে।
কত জলযান বুক চিরে রক্তাক্ত করলো;
রক্তের ঝর্ণাধারায় তবুও আমি বেঁচে আছি-
নব দিগন্তের আশায়।
পথ হারিয়ে খুঁজি আরেক পথ;
রৌদ্রের খরতাপে দেহখানি পুড়ে যায়;
বৃষ্টি ধারায় সিক্ত হয় অজানা স্বপ্নরাশি।
কখনো হারাই আনন্দ-ঝর্ণাতে
ময়ূরপঙ্খী ডানা মেলে;
আবার কাঁদি বেদনার মেঘমালাতে।
কতজনে কত খেলা খেললো-
নিরুত্তাপ হয়ে শুধুই অবলোকন করে গেলাম।
হাজার কথা ঘুরে ফিরে মনে আসে বারবার;
কোথায় ছিলাম! কোথায় যাবো? আমি যে যাযাবর।।

মোট পড়েছেনঃ ৪৯৫১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. কচুরিপানা নিয়ে কবিতা হতে পারে ভাবনাতেই আসেনি। আপনি দেখিয়ে দিলেন। আমাদের জীবনও কিন্তু কচুরিপানার চেয়ে কম বৈচিত্র্যময় নয়।

    ভালো লিখেছেন আপু।

  2. কতজনে কত খেলা খেললো-
    নিরুত্তাপ হয়ে শুধুই অবলোকন করে গেলাম।
    হাজার কথা ঘুরে ফিরে মনে আসে বারবার;
    কোথায় ছিলাম! কোথায় যাবো? আমি যে যাযাবর।।

    সত্যিই আমরা সবাই যাযাবর।
    কোথায় ছিলাম,কোথায় যাবো, কোথায় আবার থাকবো তার কোন ঠিক নেই।
    শুভকামনা দিদি।

  3. যাযাবর হলেও কচুরীপানা ভেসে থাকে বেঁচে থাকে।
    আমাদের জীবন আসলে কচুরীপানার মতই,
    কত কিছু দেখি আমরা, কত স্মৃতি আমাদের।

    তোমার চোখে সবকিছুই দেখলাম ছোটদি।
    শুভ কামনা।

  4. দিদি আমাদের জীবনও কিন্তু কচুরিপানার চেয়ে কম বৈচিত্র্যময় নয়।
    কতজনে কত খেলা খেললো-
    নিরুত্তাপ হয়ে শুধুই অবলোকন করে গেলাম।
    হাজার কথা ঘুরে ফিরে মনে আসে বারবার;
    কোথায় ছিলাম! কোথায় যাবো? আমি যে যাযাবর।।
    দিদি ভালো লাগলো খুব, শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?