মূল লেখায় যান

এলোমেলো ভাবনার নদী -১

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

জীবনের বাঁকে বাঁকে স্নেহ-প্রেম স্মৃতিতে ব্যাকুল
সজল চোখে বিপর্যস্ত কেশ-বাস,
সাহারার মতো রসকষহীন
যেন দৈত্যের মায়াপুরীর মতো বিভীষিকাময়।

বটের ছায়ায় মর্মরধ্বনি
মুকুলিত বকুলকুঞ্জে বিরহী কোকিলের কুহুতান;
বসে আছি স্বপ্নের আবেশে ক্লান্তমনের আবিষ্টতায়,
চিরকল্লোলময়ী তিস্তার তীরে বসে দেখি
বালকবালিকার গোল্লাছুট খেলা।

সত্য অসত্যের বেড়াজালে আবদ্ধ আমি
আলোকবর্তিকার খোঁজে ভাসমান ভেলা।
একবিন্দু শিশিরে মেটেনি যে তৃষ্ণা;
একাকী ভাঙা নৌকায় অকুল নদী পার হতে চেয়ে
কেন তবে আজ বিপদাপন্ন হওয়া?

এভাবে হয়তো দেখবো একদিন
ঝড়ে পড়েছে যৌবন বৃন্তচ্যুত ফুলের মত!
বসন্তবাতাসের দোলায়
পৃথিবীর আদি-অন্ত ঠিকই আছে;
মাঝখানে নিজের জীবনের খাতা শুন্যই রয়ে গেছে।

[ছবি নেট থেকে নেয়া]

মোট পড়েছেনঃ ১৩৩৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. সত্যিই এলোমেলো ভাবনা, তবে এসব যেন মিলে যায় আমাদের সকলের বেলায়। কতো কিছুর পাণে ছুটছি মরন পণ করে, যাবার বেলায় সেই শূন্য হস্ত…………ভালোলাগা জানিয়ে গেলাম কবি।

    1. শুন্য হাতেই এসেছি শুন্য হাতেই ফিরে যাবো। রেখে যাবো কিছু স্মৃতি, কেউ কাঁদবে বা কেউ ক্ষণিকের বেদনায় আক্রান্ত হয়ে ভুলে যাবে। জীবনের পাতা শুন্যই রয়ে যায়।

      ভালো থাকুন ভাই।

  2. “পৃথিবীর আদি-অন্ত ঠিকই আছে;
    মাঝখানে নিজের জীবনের খাতা শুন্যই রয়ে গেছে।”
    এলোমেলো ভাবনাগুলো শুধু হতাশা আনে ডাকে
    জীবন কতো স্বপ্নময় সময়ের আঁকে বাকে।
    বহুদিন পর কাব্য কথন লাগলো ভালো।
    ভাল থাকবেন। শুভ কামনা।

    1. জীবনে সুখ যেমন থাকে দুঃখ বেদনা হতাশাও থাকে। এসবকে খুব বেশি আমলে নিতে নেই। তবে বেখেয়ালি মনে চিন্তা আসেই- হু এম আই, আমি কে?

      উওর জানেন কি?

      শুভকামনা রইলো দাদাভাই।

  3. সত্য অসত্যের বেড়াজালে আবদ্ধ আমি
    আলোকবর্তিকার খোঁজে ভাসমান ভেলা।
    একবিন্দু শিশিরে মেটেনি যে তৃষ্ণা;
    একাকী ভাঙা নৌকায় অকুল নদী পার হতে চেয়ে
    কেন তবে আজ বিপদাপন্ন হওয়া?

    অনবদ্য চয়ন।

    1. নিজের যৌবন কর্ম এসব যাদের জন্য বিলিয়ে দিয়েছেন একসময় তারাই অকৃতজ্ঞ হয়ে যায়। হিসেবের খাতা শুন্য অথচ জীবন চলে যাচ্ছে জীবনের নিয়মে।

      ভালো থাকুন দাদা।

  4. দিনশেষে আমরা শূন্য।
    তবুও জীবন তার গতিতে চলছে।
    সে চলার পথে হঠাৎ থমকে যায়।
    সেইদিন যৌবন বৃদ্ধে পরিণত হয় কখনো বা তার আগে ঝরে পড়ে।
    এটাই নির্মম বাস্তব, দাদা।
    ভালো প্রকাশ।

  5. সময় বহতা নদীর মতো । পৃথিবীর জায়গায় পৃথিবী থাকবে শুধু আমরা জীবনের হিসাব নিকাশ এর খাতা শূণ্য রেখেই ওপাড়ে চলে যাবো/ চলে যেতে হয়। যৌবন বৃন্তচ্যুত হয়ে ঝরে পড়ে পথের ধূলিতে। চরম বাস্তবতা তুলে ধরলেন ভাইয়া। এযে চিরন্তন সত্য, অমোঘ বাণী – একে খন্ডাবে সাধ্যি কার! ভালো থাকবেন শুভ কামনা রইলো

  6. এপার ওপার দুই পারেই হিসাব নিকাশের খেলা।
    অংক কষে লাভও নাই। যা হওয়ার তা হয়। তবুও মানবিকগুণগুলো বিকশিত করে একটু যদি ভালো থাকা যায়! ক্ষতি কি?
    ভালো থাকবেন। শুভকামনা

  7. পৃথিবীর আদি-অন্ত ঠিকই আছে;
    মাঝখানে নিজের জীবনের খাতা শুন্যই রয়ে গেছে।***
    এমন শূন্য হাতে শূন্য খাতা নিয়ে চলে যেতে হবে।
    শুভ কামনা রইলো ভাইয়া।

  8. জীবন বাঁকে অতি দুক্ষ জ্বালা নিত্যসংগী
    সেই জীবনই অধিক ভাল নায়তো পাপী।
    জীবন যৌবন কাটে কাজে সেইতো কর্মী
    সহায় থাকে মানবের পাশে সেই প্রিয় তুমি।

  9. ভাই তোমার কবিতাটি কয়েক জায়গায় বেশ কিছু লাইন পড়ে শৈশবে ফিরে গেলাম।
    যেমনঃ চিরকল্লোলময়ী তিস্তার তীরে বসে দেখি
    বালকবালিকার গোল্লাছুট খেলা।
    আহা কি না মধুর দিনগুলি ছিল আমাদের।
    ভাল লাগলো কবিতাটি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?