এক বিকালে তুমি এসো

বালু চরে বইছে শরতের আকাশ
মৃদু হাওয়ায় দুলছে কাঁশ ফুলের বুক
ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় গাং চিলের দল
মাঝির কণ্ঠে ভাটিয়ালী সুর
সারি সারি পাল তোলা তরী
ভেসে যায় দুর অভিসারে
মেঘের ভেলায় ঢেকে যায় রবির মুখ
শুভ্রতা ছড়ায় কাঁশ ফুলের পাপড়ী
জেগে উঠে প্রকৃতি, কোমল ছোয়ায়
এক বিকেলে তুমি এসো
মেঘ বালিকা হয়ে
হাতে হাত ধরে, ছুঁয়ে যাবো
কাঁশ ফুলের নরম স্নিগ্ধতা ।।
রচনা কাল ঃ ১৪/০৮/২০২০
ঢাকা
মোট পড়েছেনঃ ১৪৪৮জনআজ পড়েছেনঃ ০জন




১৫টি মন্তব্য
নান্দনিক ভাবনায় অনবদ্য প্রকাশ ।
ধন্যবাদ ভাই
প্রেমময় এমন কাব্য সবসময়ই ভালো লাগে। প্রকৃতি আর ভালোবাসা অঙ্গাঙ্গিভাবে জড়িত। চমৎকার কবিতা। শুভ কামনা একরাশ
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
শরতের কাব্য। ভাকো লাগলো
ধন্যবাদ
ভালো
ধন্যবাদ
ভাল লাগল শরৎ বন্দনা।
ধন্যবাদ ভাই
শুভ কামনা রইলো।
ভালো থাকবেন।
ধন্যবাদ
প্রত্যাশা পূরণ হোক
শুভকামনা রইলো
ধন্যবাদ আপু
ধন্যবাদ আপু