মূল লেখায় যান

একেই বলে ভালোবাসা

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা১০টি মন্তব্য
বাংলাকে আর বাংলার মানুষকে ভালোবেসে
যে সহ্য করেছে নানা নির্যাতন নিপীড়ন
আর মিথ্যা মামলার অভিযোগে
ভোগ করেছে কারাগার
বাংলা আর বাঙালিকে ভালোবাসার জন্য
লড়তে হয়েছে বিষাক্ত হায়েনার সাথে
যিনি ছিলেন নির্ভীক মানব
যে কাজ করেছে নিঃস্বার্থ ভাবে
যার  ছিলে না কোনো ক্ষমতার লোভ
যাকে কিনতে পারেনি লোভ দেখিয়ে পাকিস্তানিরা
শুধু বাংলার মানুষের জন্য বিসর্জন দিয়েছে
নিজের জীবনের সব সুখ আহ্লাদ
এমন নেতা হাজার বছরে বাংলায় জন্মায়নি
যিনি ক্ষণজন্মা সিংহ পুরুষ
যার গর্জনে ভীতু পাকিস্তানীরা নিয়েছে লেজ গুটিয়ে
যার  কথায় অনায়াসে ঝাপিয়ে পড়েছে লাখ লাখ জনগণ
যিনি ছিলেন বাঙালির ভাগ্য বিধাতা
যার মুখের প্রতিটি কথা অমৃত
যারকথা গুলো বাঙালিকে করেছে প্রাণের সঞ্চার
যাঁর জন্য বাংলার আকাশে উঠেছে মুক্ত সূর্য
যিনি ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক
এমন গুণের মানব আর নেই ধরাতে
তার কাছে থেকে সবার শেখের আছে
ভালোবাসা কাকে বলে।
রচনাকালঃ
২৮/১১/২০২০
মোট পড়েছেনঃ ৯৩২জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. আপনি এই পোস্টও ২৪ ঘন্টার পুর্বেই প্রকাশ করেছিলেন। সময় পালটে দেয়া হয়েছে।
    এই পোস্ট যদি আর আট মিনিট পরে প্রকাশ করতেন, তা হলে কি সমস্যা হতো আপনার বলবেন কি? আমাদের ধারনা হচ্ছে আপনি কখনোই অন্যদের মত অনুমোদিত ব্লগার হতে পারবেন না। আপনার নীতিমালা অমান্যের মনোভাব আপনাকে কখনোই সরাসরি পোস্ট দেয়ার অধিকার দেবে না।
    কিছু পরামর্শ আপনার জন্য।
    ১। অন্য ব্লগারদের পোস্টে গিয়ে দেখুন, কিভাবে ব্লগে মন্তব্য করতে হয়।
    ২। কিভাবে মন্তব্যের জবাব দিতে হয় তা শেখা উচিত অন্যদের জবাব দেখে।
    ৩। আপনি যে অন্যদের লেখা না পড়েই মন্তব্য করেন, তা কিন্তু সবাই বুঝতে পারে। তাই লেখা পড়ে লেখা অনুযায়ী মন্তব্য করুন।
    ৪। অসাধারন লিখেছেন, চমৎকার লিখেছেন এমন ধরনের মন্তব্য ফেসবুকে চলে। ব্লগে মন্তব্য করতে হলে কেন ভালো লেগেছে এটি বলতে হয় মন্তব্যে।
    ** আমরা সন্দিহান যে এই মন্তব্যও আপনি পড়বেন না। না পড়েই জবাব দিবেন।
    শুভ ব্লগিং।

    1. বলেন আমি প্রতিদিন কখন পোস্ট করব
      দয়া করে সময় টা আমাকে বলে দিন।
      তাতে আমার অনেক সুবিধা হবে।
      আমিও সকলের মতো অনুমোদিত ব্লগার হতে চাই
      শুভকামনা রইল সদা।

      1. অন্য কাউকে তো বলে দিতে হয়না, আপনি ২৪ ঘন্টা অর্থই তো বুঝেন না। উপরে আপনার পোস্টের শিরোনামের নিচেই পোস্ট প্রকাশ হবার সময় আছে। একটু খুঁজে দেখুন।
        আজ দুপুর ২:১০ মিনিটে এই পোস্ট প্রকাশ হয়েছে।
        আগামীকাল পোস্ট দিবেন দুপুর ২:১১ মিনিটের আগে নয়। তারপরদিন ২:১২ মিনিটের আগে নয়।
        আপনাকে এই শেষ বারের মত বলা হলো। আর বলা হবে না।
        অন্য কোনো ব্লগারকে এ বিষয়ে কখনো বলে দিতে হয়নি। তারা নীতিমালা পড়ে নিজেরাই বুঝে গিয়েছে কি করতে হবে। নীতিমালা পড়ুন।
        শুভ ব্লগিং।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।