মূল লেখায় যান

একটি ছবি

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা১৩টি মন্তব্য
মাগো একটি ছবি আকব
অনেকক্ষণ বসে ভাবছি
রং তুলি হাতে আছে
কি ছবি আকব
ভেবে পাচ্ছি না।
অকস্মাৎ আমার মনে পড়ে
১৯৪৩ সন।
মাগো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা বাংলাকে
হেলা করেছে
সেই হেলার কারণে বাংলায় নাকি দুর্ভিক্ষ হয়েছিল
তখন নাকি বাংলার অলিতে-গলিতে
এমনকি রাজপথে ফুটপাতে লাখ লাখ মানুষ
না খাদ্য পেয়ে ধুঁকে ধুঁকে ঢলে পড়ে মৃত্যুর কোলে
মাগো একি করুন দৃশ্য।
কাক ও কুকুরের সঙ্গে বুভুক্ষু মানুষ খাদ্য না পেয়ে
অখাদ্য-কুখাদ্য খেয়েছে নর্দমার।
মাগো আমি স্কেচ আকব এই দুর্ভিক্ষর উপর
রাস্তার পাশে খালি থালা নিয়ে মুমূর্ষু অবস্থায়
পড়ে আছে এক বৃদ্ধা
যার শরীরের হাড়গুলো যেন শরীর থেকে খসে পড়েছে
পেটের চামড়া পিঠার সাথে লেগে আছে
দুর্ভিক্ষের জন্য
অন্নবিহীন উদরে
অন্নের সন্ধানে সকলে অবিরাম চলছে রাজধানীর দিকে।
এটাই আমার হল একটি ছবি।
রচনাকালঃ
২০/০৪/২০২০
মোট পড়েছেনঃ ১২৬২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৩টি মন্তব্য

  1. শিল্পাচার্য জয়নুল এর ছবিটিতেই সব যেন চোখের সামনে বিমুর্ত হয়ে উঠলো । অন্নের সন্ধানে রাজধানীমুখী হয়েছে ক্ষুধার্ত মানুষ-খুব বাস্তব কথা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো

      1. জানিনা মানে কি? আগের পোস্ট কয়টায় দিয়েছেন, আর এই পোস্ট কয়টায় দিয়েছেন তা দেখলেই তো হয়।
        ২৪ ঘন্টার বিষয়ে আপনাকে বহু বার শতর্ক করা হয়েছে। নীতিমালা অমান্যের কারনে আপনার পোস্ট এখন হতে আর সরাসরি প্রকাশ হবে না। আপনার আচরন পর্যবেক্ষন করব। সন্তস্ট হলে পোস্ট সরাসরি প্রকাশ হবে।
        ২৪ ঘন্টা পরপর আপনার পোস্ট দিতে সমস্যা কি?
        এখানে লিখতে হলে সোনেলার নীতিমালা মেনে লিখতে হবে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?